
যশশ্বিনীর সোনা
ব্রাজিলের রিও ডে জেনেইরো-তে আয়োজিত শ্যুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে বিশ্বের এক নম্বর শ্যুটার ইউক্রেনের ওলেনা কোস্তেভিয়েচকে হারালেন ভারতের যশশ্বিনী। আট প্রতিযোগীর ফাইনালে ২৩৬.৭ পয়েন্ট পেয়ে প্রথম হন দিল্লির ২২ বছরের শ্যুটার। দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ২৩৪.৮।

প্রথম ভারত
যশশ্বিনী সিং দেশওয়ালের সোনার সঙ্গে শ্যুটিং বিশ্বকাপের পদক তালিকার এক নম্বরে উঠে এল ভারত। রিও ডে জেনেইরোতে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি সোনা, একটি রূপো ও একটি ব্রোঞ্জ গিয়েছে ভারতের ঝুলিতে।

অলিম্পিক কোটা
যশশ্বিনী সিং দেশওয়ালের সোনার সঙ্গে টোকিও বিশ্বকাপের জন্য নবম কোটা নিশ্চত করল ভারত। এই পারফরম্যান্স থাকলে অলিম্পিকের শ্যুটিং ইভেন্টে ভারত বেশ কয়েকটি পদক জিততে পারে বলে আশা ক্রীড়াপ্রেমীদের।


Click it and Unblock the Notifications



















