অধিনায়ক হিসাবে আইএসএল জিততে চান এটিকে অধিনায়ক পোস্তিগা

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : পর্তুগিজ স্ট্রাইকার হেল্দার পোস্তিগাকে এবছরের আইএসএলে অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছে আতলেতিকো দে কলকাতা। আর দায়িত্ব পেয়েই নিজের ও দলের জন্য নয়া টার্গেট সেট করেছেন তিনি। এবছর এটিকে অধিনায়ক হিসাবে আইএসএল জিততে চান পোস্তিগা। [আইএসএল ৩-ই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে : সৌরভ গঙ্গোপাধ্যায়]

আগামী ২ অক্টোবর গুয়াহাটি থেকে আইএসএলের এবছরের মরশুম শুরু হচ্ছে। তিন সপ্তাহের প্রাক-মরশুম ট্রেনিং শেষ করে বৃহস্পতিবার সকালেই স্পেন থেকে কলকাতায় ফিরেছেন দলের ফুটবলাররা। [মোহন-ইস্ট আইএসএল খেললেও এটিকে-র জনপ্রিয়তায় ভাঁটা পড়বে না : সৌরভ]

তবে জেটল্যাগের ক্লান্তি সত্ত্বেও স্প্যানিশ কোচ হোসে মলিনা বিকেলেই টিম নিয়ে মাঠে নেমে পড়েন। হালকা গা ঘামিয়ে নেন খেলোয়াড়রা। এর মাঝেই নিজেদের স্ট্র্যাটেজি খোলসা করে দিয়েছেন পোস্তিগা। জানিয়েছেন, অধিনায়ক হিসাবে আমার একটাই লক্ষ্য, সেরাটা দেওয়া এবং দলকে দ্বিতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন করা। [আইএসএল ম্যাচের বিরোধিতা করে মামলা গ্রিন ট্রাইব্যুনালে]

গতবছর চেন্নাইয়ান এফসির সঙ্গে প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে গোটা মরশুম থেকেই ছিটকে যান একদা ক্রিশ্চিয়ানো রোনাল্দোর সতীর্থ এই পর্তুগিজ তারকা ফুটবলার। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন]

স্পেনে এটিকের প্রাক মরশুমি ট্রেনিংয়ে যেতে পারেননি তিনজন ফুটবলার। এদিন তাঁরা এসে যোগ দেন দলের অনুশীলনে। এখন টুর্নামেন্ট শুরু না হওয়া পর্যন্ত টানা কলকাতায়ই অনুশীলন করবে এটিকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, September 23, 2016, 13:17 [IST]
Other articles published on Sep 23, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+