শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের এই মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আটলেটিকো দে কলকাতা ও কেরল ব্লাস্টার্স। গত মরশুমে দুটি দলের কেউই দাঁত ফোটাতে পারেনি টুর্নামেন্টে। এটিকে দশ দলের মধ্যে নবম স্থানে শেষ করে। কোচির দলটিও একেবারে তলানিতে শেষ করে। ষষ্ঠ হল কেরল। কোচ বদল হয় দুই দলেরই।
কেরলের বিরুদ্ধে এটিকের রেকর্ড খুব ভালো। ১০টি ম্যাচ খেলে কলকাতা জিতেছে ৫টি, হেরেছে ১টি ম্যাচে। তার মধ্যে রয়েছে ২০১৪ ও ২০১৬ সালের আইএসএল ফাইনালও।
কেরলের হয়ে ভালো কোচিং করানো স্টিভ কপেল এবার কলকাতার কোচ। তার ট্র্যাক রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো। গতবছরে তাঁর কোচিংয়ে জামশেদপুর এফসি প্রথমবার খেলতে এসেই প্লে-অফে ঢুকে পড়ছিল।
এবার এটিকের দলে নামী দেশি-বিদেশি খেলোয়াড়ের মিশেল রয়েছে। দলে ভারসাম্যও রয়েছে। সাত বিদেশির মধ্যে ছয় জন আগে আইএসএল খেলেছেন। গতবারে এফসি গোয়ার হয়ে দারুণ খেলা ম্যানুয়েল লাঞ্জারোতেকে এবার কলকাতা অধিনায়ক করেছে। গতবারে ১৩টি গোল করেছেন ও ৬টিতে অ্যাসিস্ট রয়েছে তাঁর।
এছাড়া আ্ক্রমণে নাইজেরিয়ান কালু উচে ও ব্রাজিলিয়ান এভার্টন স্যান্তোস রয়েছেন কলকাতার দলে। এছাড়া সেন্টার ব্যাক জন জনসনকে ধরে রেখেছে এটিকে। বেঙ্গালুরুতে পাঁচ বছর খেলে তিনি গতবছর থেকে কলকাতায় খেলছেন।
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে দেবজিত মজুমদার, প্রবীর দাস, জয়েশ রানে, কোমল থাটাল, হিতেশ শর্মার দিকে নজর থাকবে। তবে পাশাপাশি সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে ইউজেনসন লিংডোকে নিয়ে।
এটিকে স্পেনে প্রি সিজন কাটিয়ে তিনটি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়ে এসেছে। সহকারি সঞ্জয় সেনের পরামর্শে কোচ কপেল কতটা ফুল ফোটাতে পারেন সেটাই এখন দেখার।
Brentford
Chelsea
Tottenham Hotspur
Aston Villa
Brighton & Hove Albion
Arsenal
Rayo Vallecano
RCD Espanyol
Deportivo Alaves
Valencia CF
Elche CF
Real Madrid
FC Bayern Munchen
1. FC Union Berlin
Borussia Monchengladbach
1. FSV Mainz 05
Eintracht Frankfurt
SC Freiburg
Stade Brestois 29
Paris Saint-Germain
AS Monaco
RC Lens
Paris FC
RC Strasbourg
Udinese
Lazio
Venezia FC
Fiorentina
Genoa
Frosinone Calcio
Aston Villa
Real Madrid
Inter Milan
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Leeds United AFC 4
Newcastle United 1
Manchester United 0
Manchester City 1
Coventry City F.C. 0
Brighton & Hove Albion 5
Villarreal CF 1
Real Betis 2
Real Sociedad 0
Atletico de Madrid 3
Getafe CF 1
Deportivo de La Coruna 1
SV 07 Elversberg 1
FC Bayern Munchen 2
RB Leipzig 5
Hamburger SV 0
1. FC Koln 1
SV Werder Bremen 1
Le Mans FC 2
RC Lens 2
LOSC Lille 2
ES Troyes AC 0
Paris FC 0
Lyon 0
Cagliari 1
US Lecce 0
Juventus 1
AC Milan 1
Bologna 2
Sassuolo 2