এটিকে বনাম জামশেদপুর এফসি - আইএসএল-এর এই ম্যাচ হবে 'বিড়াল-ইঁদুরের খেলা'

আইএসএল ২০১৮-১৯'এর শেষ ল্যাপের দৌড় চলছে। এখনও পর্যন্ত শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি বাকি দলগুলির থেকে অনেকটা এগিয়ে আছে। প্লেউফের বাকি ৩ জায়গার জন্য লড়ছে ৫টি দল। তাদের মধ্যে লিগ টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা জামশেদপুর এফসি ও এটিকে রবিবার (৩ ফেব্রুয়ারি) কলকাতার মাঠে মুখোমুখি হচ্ছে।

জামশেদপুরের থেকে ৩ পয়েন্ট পিছনে রয়েছে এটিকে। এদিন এটিকে জিততে পারলেও অবশ্য গোল পার্থক্যে জামশেদপুর এগিয়ে থাকার সুবাগে লিগ টেবিলে কোনও পরিবর্তন হবে না। তবে এটিকের প্লেঅফ খেলার সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়বে। ম্য়াচের আগে এটিকের ব্রিটিশ কপেল বলেছেন এই ম্য়াচ হয়ে উঠতে পারে বিড়াল-ইঁদুরের খেলা।

বিড়াল-ইঁদুরের খেলা

বিড়াল-ইঁদুরের খেলা

এটিকে কোচ বলেছেন, জামশেদপুর সাধারণত রক্ষণাত্মক খেলে থাকে। এই মরসুমে তারা একটি মাত্র ম্য়াচ হেরেছে। কাজেই তাদের রক্ষণ যে জমাট, তা বলাই বাহুল্য। তবে আক্রমণে ওটার সময়ও তারা প্রতিআক্রমণের ভয়ে থাকে। এই সময়ই ফাঁক বের করে গোল করতে চান কপেল।

সঠিক ভারসাম্য চাই

সঠিক ভারসাম্য চাই

এতদিন কপেল দলের রক্ষণ মজবুত করতেই বেশি জোর দিতেন। কিন্তু ব্রিটিশ কোচ বুঝেছেন, শেষ ল্যাপে পর পর জিততে না পারলে প্লেঅফ খেলার আশা ছাড়তে হবে। তাই তিনি দাবি করেছেন, রক্ষণ ও আক্রমণের সঠিরক ভারসাম্যে দলকে খেলাবেন রবিবার।

জ্ঞানকে কাজে লাগানো

জ্ঞানকে কাজে লাগানো

গত মরসুমে জামশেদপুরেরই কোচ ছিলেন কপেল। তিনি জানিয়েছেন, এই দলের অধিকাংশ ফুটবলারেরই শক্তি-দুর্বলতা তাঁর জানা। সেই জ্ঞানকে কাজে লাগাবেন তিনি।

আক্রমণের নয়া ভঙ্গী

আক্রমণের নয়া ভঙ্গী

কপেল মেনে নিয়েছেন মরসুমের শুরু থেকে আক্রমণভাগের দুর্বলতাই দলকে ভুগিয়েছে। কিন্তু এখন কালু উচে সুস্থ। দল বদলের বাজারে এটিকে দলে ভারসাম্যও এসেছে। কপেলের দাবি রবিবারই এটিকে আক্রমণের নতুন ভঙ্গী চোখে পড়বে।

সেট পিস

সেট পিস

জামশেদপুর এফসি এই মরসুমে সেট পিস থেকে অনেকগুলি গোল তুলে নিয়েছে। কপেল জানিয়েছেন, এই দিকটা মাথায় রেখে দলকে অনুসীলন করিয়েছেন। ম্য়াচের সময় মনোসংযোগ বজায় রেখে সেগুলি প্রয়োগ করতে পারলেই জামশেদজপুরকে আটকে দেওয়া যাবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 3, 2019, 15:48 [IST]
Other articles published on Feb 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+