বৃহস্পতিবার (৭ মার্চ) গুয়াহাটিতে আইএসএল ২০১৮-১৯'এর প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলের ব্য়বধানে পরাজিত করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। পরাজিত হলেও বাইরের মাঠে ১ গোল করে রাখায় কিছুটা সুবিধায় বেঙ্গালুরু। দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই ফাইনালে উঠবে তারা।
এদিন ম্যাচে প্রাধান্য ছিল নর্থইস্টেরই। প্রথমবার দল সেমিফাইনালে ওঠায় গ্যালারি ভর্তি করে দর্শক এসেছিলেন। ঘরের সমর্থনে উজ্জীবিত নর্থইস্ট প্রথম ৫ মিনিটের মধ্যেই ৩ বার আক্রমণ শানায়। এই মুহূর্মুহূ আক্রমণের ফলে ২০ মিনিটের মাথাতেই তারা প্রথম গোল পায়। ডানপ্রান্তে রিদিম লাং-কে বল বাড়িয়েছিলেন ওগবেচে। গতিতে নিশু কুমারকে হারিয়ে বক্সের মধ্যে ঢুকে গোল করে যান তিনি।
A beauty of a strike from Redeem Tlang to mark his maiden #HeroISL goal.
— Indian Super League (@IndSuperLeague) March 7, 2019
Match Gallery 👉 https://t.co/i5fU2nXaSt#LetsFootball #FanBannaPadega #NEUBEN pic.twitter.com/WHhc2DlEvz
বিরতির সময় পর পর দুটি ধাক্কা খায় নর্থইস্ট। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওগবেচে ও রোলিন বোর্গেস। তা সত্ত্বেও ৮২ মিনিট পর্যন্ত প্রাধান্য ধরে রাখে তারা। কিন্তু ৬০ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামা সিসকো হার্নান্দেজ ম্যাচে সমতা ফেরান। তার আগে তিনি সুনীল অবশ্য বেশ কিছু সুযোগ নষ্ট করেন।
মিকুর সঙ্গে ওয়ান-টু পাস খেলে অনেকটা উপরে উঠে গিয়েছিলেন সুনীল ছেত্রী। সেখান থেকে বক্সে ফাঁকায় বল বাড়ান হার্নান্দেজকে। রক্ষণের মুহূর্তের ভুলে একটি গোল হজম করতে হয় নর্থ ইস্ট-কে।
One can never write @bengalurufc off!@xiscohm31 gifts the Blues a crucial away goal.
— Indian Super League (@IndSuperLeague) March 7, 2019
Match Gallery 👉 https://t.co/i5fU2nXaSt#HeroISL #LetsFootball #FanBannaPadega #NEUBEN pic.twitter.com/YIJ85KwEMh
তবে ম্যাচে ঘটনার এখনও অনেকটাই বাকি ছিল। ১-১ ফলে শেষ হচ্ছে যখন এমনটাই ধরে নেওয়া হয়েছে, ঠিক সেই সময় একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় নর্থইস্ট। ইনজুরি টাইমে প্রায় কর্ণারের কাছ থেকে ফ্রিকিক পেয়েছিল নর্থইস্ট। বলা যেতে পারে ম্যাচের একেবারে শেষ মুভ ছিল। সেই শট নেওয়ার সময় ওগবেচের বদলে মাঠে নামা মাসিয়াকে বক্সের মধ্যে ফেলে দেন খাবরা।
The moment that proved to be the deciding factor in Guwahati.#HeroISL #ISLMoments #LetsFootball #NEUBEN #FanBannaPadega pic.twitter.com/GKWShBl3yc
— Indian Super League (@IndSuperLeague) March 7, 2019
পেনাল্টি থেকে গোল করে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খুশির মহল এনে দেন মাসিয়াই। অবশ্য ম্যাচে ৭০ মিনিটের মাথাতেও পেনাল্টি পাওয়া উচিত ছিল নর্থইস্ট ইউনাইটেডের। মাসিয়াকেই ফাউল করেছিলেন নিশু কুমার। কিন্তু তা রেফারির চোখ এড়িয়ে যায়।
What an end to an enthralling match in Guwahati! @NEUtdFC have stolen a win at the death over @bengalurufc, thanks to a sumptuous spot-kick by Juan Mascia!#HeroISL #LetsFootball #FanBannaPadega #NEUBEN pic.twitter.com/K2HfxKTU1W
— Indian Super League (@IndSuperLeague) March 7, 2019
দ্বিতীয় লেগে ঘরের মাঠে বেঙ্গালুরু অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে নামবে ঠিকই কিন্তু তাদের সাম্প্রতিক ফর্ম কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারি পর্যন্ত অপরাজিত থেকে যে দল তেল খাওয়া মেশিনের মতো চলছিল, লিগের শেষ ভাগে এসে তাদেরই দেখে মনে হচ্ছে দম ফুরিয়েছে। সোমবার (১১ মার্চ) দ্বিতীয় লেগেও পারফরম্যান্সের উন্নতি না হলে গতবারের মতো এই বারেও প্রথম থেকে এগিয়ে থেকে, ট্রফি হাতছাড়াই হবে তাদের।
The @NEUtdFC fans have surely enjoyed the first half in Guwahati.
— Indian Super League (@IndSuperLeague) March 7, 2019
Match Gallery 👉 https://t.co/i5fU2nXaSt#HeroISL #LetsFootball #FanBannaPadega #NEUBEN pic.twitter.com/fNYKATsDQy
Arsenal
Leeds United AFC
Aston Villa
Brentford
Chelsea
AFC Bournemouth
Levante
Athletic Club
Malaga
RCD Espanyol
Rayo Vallecano
Athletic Club
1. FC Koln
Borussia Monchengladbach
1. FC Union Berlin
SV 07 Elversberg
1. FSV Mainz 05
Bayer 04 Leverkusen
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Atalanta
Venezia FC
Cagliari
Juventus
Como 1907
Roma
RC Lens
Inter Milan
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Fulham 1
Manchester United 1
Manchester City 5
Sunderland AFC 3
Leeds United AFC 0
Crystal Palace 0
Valencia CF 2
Real Sociedad 3
Villarreal CF 3
Levante 1
Deportivo de La Coruna 1
Real Betis 1
SC Paderborn 07 3
TSG 1899 Hoffenheim 1
FC Schalke 04 0
SV 07 Elversberg 0
Bayer 04 Leverkusen
RB Leipzig
Marseille
Paris Saint-Germain
OGC Nice
LOSC Lille
AJ Auxerre
Stade Brestois 29
AC Milan 3
US Lecce 0
Juventus
Atalanta
Frosinone Calcio
Como 1907
Como 1907 4
RB Leipzig 1
RC Lens
Manchester United 4
0