
কেরল থেকে ইস্টবেঙ্গলে
২০১৭ সালে কেরল থেকে প্রথম ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন দবি। কেরল প্রিমিয়ার লিগের ম্য়াচে তাঁর খেলা দেখে তাঁকে কলকাতায় এনেছিলেন আলভিটো ডিকুনহা। প্রথম মরসুমে কিন্তু ৯ ম্য়াচ খেলে মাত্র ২টি গোল পেয়েছিলেন।

ভোল বদল মেনেন্দেজের আমলে
ইস্টবেঙ্গল কোচের পদে মেনেন্দেজ বসতেই খেলা খোলে জবির। স্প্যানিশ কোচই তাঁকে বিদেশী স্ট্রাইকারদের কাঁধে কাঁধ মিলিয়ে গোল করার আত্মবিশ্বাস জোগান। তারপর থেকে প্রতি ম্য়াচেই উন্নতি করেছেন।

ডাক এল আইএসএল-এর
বেশ কয়েকটি আইএসএল ক্লাবই তাঁকে দলে নিতে আগ্রহী হলেও সবচেয়ে বেশি কথাবার্তা এগিয়েছে কলকাতারই ক্লাব এটিকে-র সঙ্গে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে জবিকে দলে নিতে বিশাল অর্থের প্রস্তাব দিয়েছে তারা। পর পর দুই মরসুম ধরে গোল করার লোকের অভাবে ভুগছে এটিকে।

কত দর উঠল
লাইভমিন্টের এক প্রতিবেদন অনুযায়ী জবির পিছনে এটিকে সহ আইএসএল ক্লাবগুলি ৫ লক্ষ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে আগ্রহী।

ইস্টবেঙ্গলের চুক্তি
এই মরসুমের শেষেই জবির সঙ্গে লাল-হলুদের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে। কাজেই আইএসএল-এ ক্লাবগুলির তাঁকে দলে নিতে ট্রান্সফার ফি-ও লাগবে না। এরমধ্যে ইস্টবেঙ্গল তাঁকে দলে রাখার জন্য কি পথ নেয়, সেটাই দেখার। মেনেন্দেজ কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, তাঁর পরিকল্পনার অন্যতম অংশ জবি।


Click it and Unblock the Notifications



















