ISL : ৩-২ ব্যবধানে মুম্বইকে হারাল আতলেতিকো দে কলকাতা

কলকাতা, ১০ ডিসেম্বর : আইএসএলের ফাইনালে দিকে এগিয়ে গেল হেল্দার পোস্তিগার দল আতলেতিকো দে কলকাতা। এদিন শনিবার কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এই টুর্নামেন্টে লিগ তালিকায় সবচেয়ে উপরে থাকা দল মুম্বই সিটি এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগোল এটিকে। এবার দ্বিতীয় লেগে মুম্বইয়ের মাঠে ড্র করতে পারলেই ফের ফাইনালে এটিকে।

এদিন খেলা শুরুর তিন মিনিটের মাথায় কলকাতাকে গোল করে এগিয়ে দেন লালরিনডিকা রালতে। বোরহার একটি শট ডিকার মাথা ছুঁয়ে মুম্বই গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে যায়। এরপরে ১০ মিনিটের মাথায় সেই গোল শোধ করে মুম্বইয়ের হয়ে ১-১ করেন কোস্তা।

এরপর ১৯ মিনিটের মাথায় ২-১ এগিয়ে যায় মুম্বই। গোল করেন গেরসন। আর এরপরই ইয়ান হিউম ম্যাজিক। ৩৯ মিনিটের মাথায় ২-২ করে কলকাতাকে ম্যাচে ফেরান হিউম। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করে ৩-২ করেন তিনি।

এরপর খেলা যত গড়িয়েছে কলকাতা দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার তত বাড়িয়েছে। মুম্বইও কতগুলি সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেনি। খেলার ৭৩ মিনিটের মাথায় মুম্বই অধিনায়ক ফোরলান মাথা গরম করে লাঠি চালিয়ে দ্বিতীয় হলুদ কার্ড তথা লালকার্ড দেখে বেরিয়ে গেলে একেবারে ছন্নছাড়া হয়ে যায় মুম্বই।

এরপরে এটিকে বারবার মুম্বই রক্ষণে হামলা করলেও আর গোল আসেনি। ম্যাচের ৭৫ মিনিটে রালতের জায়গায় মোলিনা অবিনাশ রুইদাসকে নামান। এছাড়া ৮১ মিনিটে পোস্তিগার জায়গায় লারা নামেন। ৮৮ মিনিটে দলের তৃতীয় বদল করে দৌতির জায়গায় মোলিনা নামান বেলেনকোসোকে।

এই নিয়ে তিনবারের মধ্যে তিনবার আইএসএলের ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হল কলকাতার। উদ্বোধনী মরশুমে এটিকে চ্যাম্পিয়নও হয়েছে। গতবারেও সেমিফাইনাল খেলেছিল কলকাতা। তবে ফাইনালে উঠতে পারেনি এবারও ট্রফি তাঁরা ঘরে তুলতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে, এই প্রথমবার সেমিফাইনালে উঠেছিল মুম্বই। তবে মোলিনার চাল ও এটিকে খেলোয়াড়দের দক্ষতায় ম্যাচ হারল তাঁরা। এখন দেখার মুম্বইয়ের ঘরের মাঠে কি ফলাফল হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 10, 2016, 20:59 [IST]
Other articles published on Dec 10, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+