পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারতীয় টেনিস দল, আইটিএফ-কে জানাল এআইটিএ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்... குறுக்கிட்ட தேனீ ... தப்பிய விக்கெட்

পাকিস্তানে ডেভিস কাপের টাই খেলতে যেতে চাইছে না ভারতীয় টেনিস দল। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ-কে সে কথা জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা এআইটিএ। ইসলামাবাদের পরিবর্তে কোনও নিরপেক্ষ স্থানে প্রতিযোগিতা হলে তাঁরা খেলতে রাজি বলে জানিয়েছেন ভারতের টেনিস তারকারা।

উল্লেখ্য ১৪ ও ১৫ সেপ্টেম্বর ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপের টাই হওয়ার কথা ছিল ইসলামাবাদে। তার আগে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হলে প্রতিবেশী দেশে দল পাঠাতে অস্বীকার করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা এআইটিএ। দীর্ঘ আলাপ-আলোচনার পর নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে ইসলামাবাদেই, ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হবে বলে জানিয়ে দেয় বিশ্ব টেনিস ফেডারেশন।

এ ব্যাপারে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার আলোচনায় বসেছিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। আলোচনায় ছিলেন দেশের টেনিস খেলোয়াড়েরাও। নিরাপত্তার স্বার্থে তাঁরা পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে দিয়েছেন বলে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা এআইটিএ-র তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ইসলামাবাদে ডেভিস কাপের টাই হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানকার নিরাপত্তা আরও একবার খতিয়ে দেখবে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ। যদিও তার আগেই নিজেদের অসম্মতির কথা জানিয়ে দিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 15, 2019, 13:33 [IST]
Other articles published on Oct 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+