
করোনা ভাইরাসের প্রভাব
করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী প্রায় ৮৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৬ হাজার। মৃত্যু হয়েছে ১৮০ জনের।

কেন্দ্রের পদক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। সেই লকডাউনের মাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
লিয়েন্ডারের চ্যালেঞ্জ
লকডাউনে ঘরবন্দি থেকে পরিবারের সদস্যদের সময় দেওয়ার পাশাপাশি নতুন চ্যালেঞ্জে অংশ নিয়েছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ। না তাকিয়ে ফ্রাইং প্যান দিয়ে বার বার দেওয়ালে টেনিস বল আঘাত করেছেন ভারতীয় লেজেন্ড। টুইটারে এটিপি ট্যুরের পোস্ট করা ভিডিও-তে নেটিজেনদেরও ওই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন পেজ।

নেটিজেনদের জবাব
কিংবদন্তি লিয়েন্ডার পেজের 'নো লুকওয়ালি ফ্রাইং প্যান' চ্যালেঞ্জে অংশ নিয়েছেন নেটিজেনরা। বহু মানুষকে চোখ বন্ধ করে কিংবা অন্যদিকে তাকিয়ে ফ্রাইং প্যান দিয়ে বার বার দেওয়ালে টেনিস বল আঘাত করতে দেখা গিয়েছে।


Click it and Unblock the Notifications
লকডাউনে হতাশ পৃথ্বী শ, ব্যাটেই সমালোচনার জবাব দিতে মরিয়া













