
ভারত ১, ক্রোয়েশিয়া ৩
ক্রোয়োশিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ডেভিস কাপের মূলপর্বের যোগ্যতা অর্জনকারী রাউন্ড খেলতে গিয়েছিল ভারত। লিয়েন্ডার পেজ, রোহন বোপান্না, সুমিত নাগালদের ৩-১ ম্যাচের ফলে হারিয়ে প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছে গিয়েছেন মার্টিন সিলিচরা।
|
শুরুতেই পিছিয়ে যায় ভারত
শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ টাই-র প্রথম দুই ম্যাচ হেরে যায় ভারত। প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার বোরনা গোজোর কাছে লড়েও হেরে যান ভারতের প্রজনেশ গুন্নেশ্বরণ। ৬-৩, ৪-৬, ২-৬ সেটে ম্যাচ হারেন ভারতীয়। ২০১৪-র ইউএস ওপেন চ্যাম্পিয়ন মার্টিন সিলিচের কাছে দ্বিতীয় ম্যাচ হেরে যান ভারতের রামকুমার রামানাথন। ৭-৬ (৮), ৭-৬ (৮) ফলে খেলা শেষ হয়।

পেজ-বোপান্নার দুর্দান্ত জয়
ডু অর ডাই পরিস্থিতিতে বিশ্বের ১৫ নম্বর তথা ক্রোয়েশিয়ার মাটে পাভিক ও ফ্রাঙ্কো স্কুগোরের বিরুদ্ধে ডবলসে মোকাবিলা করতে নামে বিশ্বের ৩২তম তথা ভারতের লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না জুটি। মাত্র ২১ মিনিটে দুর্দান্ত জয় পায় ভারতীয় শিবির। ৬-৩, ৬-৭ (৯), ৭-৫ সেটে ম্যাচ জিতে ভারতকে লড়াইয়ে ফেরান লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না।

নাগালের হার
শেষ ম্যাচে ২০১৪-র ইউএস ওপেন চ্যাম্পিয়ন মার্টিন সিলিচের বিরুদ্ধে সিঙ্গলসে নামেন ভারতের সুমিত নাগাল। মার্কিন ওপেনে কিংবদন্তি রজার ফেডেরারকে প্রথম সেট হারানো ভারতীয়, ক্রোয়েশিয়ান তারকার বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না। ৫৬ মিনিটের লড়াইয়ে সিলিচের কাছে ৬-০, ৬-১ সেটে ম্যাচ হেরে যান সুমিত।


Click it and Unblock the Notifications

















