ভারত-পাকিস্তানের ডেভিস কাপের টাই নভেম্বর পর্যন্ত স্থগিত

অবশেষে স্বস্তিতে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন। ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই আপাতত ইসলামাবাদে হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। পরিবর্তে ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের এই টাই হবে নভেম্বরে। খেলার দিন নির্ধারিত হয়।

কবে এবং কোথায় হওয়ার কথা ছিল

কবে এবং কোথায় হওয়ার কথা ছিল

দীর্ঘ সাড়ে পাঁচ দশকের পর পাকিস্তানের ইসলামাবাদে ডেভিস কাপের টাই খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় টেনিস দলের। ১৪ ও ১৫ সেপ্টেম্বর খেলা হওয়ার কথা ছিল।

কোথায় সমস্যা

কোথায় সমস্যা

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক অস্থিরতায় বিচলিত হয়ে ইসলামাবাদে দল পাঠাতে অস্বীকার করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন। ডেভিস কাপের এই টাই কোনও নিরপেক্ষ দেশে আয়োজন করার জন্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কাছে আবেদন করে ভারতীয় সংস্থা।

পাকিস্তানের বক্তব্য

পাকিস্তানের বক্তব্য

ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের এই টাই নিরপেক্ষ দেশে হোক, চাইছিল না পাকিস্তান। ভারতীয় দলের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দিয়েছিল ইমরান খানের দেশ।

আইটিএফের করণীয়

আইটিএফের করণীয়

প্রথমে ভারতীয় টেনিস দলকে ইসলামাবাদে গিয়েই ডেভিস খেলার জন্য অনুরোধ করে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। ইসলামাবাদে ডেভিস কাপের জন্য নির্ধারিত নিরাপত্তা নিয়ে সন্তোষও প্রকাশ করে তারা। কিন্তু ভারতীয় টেনিস সংস্থার নাছোড় মনোভাবে পিছু হঠতে বাধ্য হয় ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 23, 2019, 11:51 [IST]
Other articles published on Aug 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+