ডেভিস কাপ নিয়ে এআইটিএ-আইটিএফ পিছিয়ে মঙ্গলবার

ভারতীয় টেনিস দল পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাবে কিনা, তা জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সোমবার এই ইস্যুতে এআইটিএ ও আইটিএফের মধ্যে বৈঠক হয়নি বলেই জানানো হয়েছে।

পাকিস্তানে ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের টাই আয়োজন নিয়ে সোমবার ভারতীয় টেনিস সংস্থার সঙ্গে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারণে এদিনের বৈঠকে থাকতে পারেনি আইটিএফ। জানায়, মঙ্গলবার সন্ধ্যায় টেলি-কনফারেন্স করে এআইটিএ কর্তাদের সঙ্গে তারা কথা বলবে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্য়াহারের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক অস্থিরতার মধ্যে ইসলামাবাদে ডেভিস কাপের টাই খেলার জন্য দল পাঠাবে না বলে জানিয়ে দেয় ভারতীয় টেনিস সংস্থা। নিরপেক্ষ দেশে ম্যাচ আয়োজনের জন্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কাছে আবেদন করে এআইটিএ। সমস্যা সমাধানে ভারতীয় টেনিস সংস্থার সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব টেনিস সংস্থা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 19, 2019, 20:57 [IST]
Other articles published on Aug 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+