টুইটারে বেনজির আক্রমণ সানিয়া মির্জাকে, পাল্টা সপাটে থাপ্পড় টেনিস সুন্দরীর

By Debalina Dutta

ভারতীয় টেনিস তারকা চমৎকার ফোরহ্যান্ডে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। চ্যাম্পিয়ন্স ট্রফিরফাইনালে পাকিস্তানের কাছে ভারত হারে। সেইদিনই ভারতীয় হকি দল হারিয়েছিল পাকিস্তানকে। এরপর সানিয়া মির্জা দু'দলকেই শুভেচ্ছা জানান।

মুখ খুললেন সানিয়া

এরপরই ক্ষেপে ওঠে সানিয়ার সমালোচকরা। সানিয়াকে কৌশলী বলেও অনেকে টুইট করেন। কিন্তু সানিয়া সেসময় কোনওপ্রশ্নের উত্তর দেননি। মুখ বুজে সব অপমান সয়েছেন। কারণ দীর্ঘদিন আন্তর্জাতিক সার্কিটে খেলা সানিয়া বিভিন্ন পরিবর্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ফলে এইধরণের পরিস্থিতি তিনি ভালই সামলাতে পারেন।

এতদিন বাদে সেই টুইটারে ট্রোল নিয়ে মুখ খুললেন হায়দরাবাদী টেনিস তারকা। তাঁর পরিষ্কার বক্তব্য শোয়েব মালিক তাঁর স্বামী স্বভাবতই তাঁর প্রতি আবেগ তাঁর থাকবেই। তবে ভারতীয় হিসেবে তিনি ভারতীয় দলকেই সব জায়গাতেই সমর্থন করেন। এর আগেও এই কথা বারবার বলেছেন সানিয়া। ফের একবার সেকথা সাফ জানিয়ে দিলেন ভারতের মেয়ে ও পাকিস্তানের বউ।

একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যাঁরা টুইটারে তাঁর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন তাঁরা কেউই তাঁকে ব্যক্তিগত ভাবে চেনেন কিনা। সানিয়ার সবিনয় প্রশ্ন যাঁরা তাঁর সঙ্গে কখনও দেখা করেননি বা কথা বলেননি তাঁরা কিভাবে তাঁর ব্যক্তিগত সীমায় ঢুকতে পারেন। হায়দরাবাদী টেনিস সুন্দরী জানিয়েছেন খেলাকে শুধুমাত্র খেলাই ভাবা উচিত। একটা খেলার ফলাফল কখনই কারোর জীবন-মরণ সমস্যা হতে পারে না। এমনকি যুদ্ধের সঙ্গেও কোনও খেলার ফলাফলকে গুলিয়ে ফেলা উচিত নয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 23, 2017, 17:49 [IST]
Other articles published on Jun 23, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+