জয়পুর পুলিশের খাতায় বুমরাহের নাম, কী করলেন ভারতীয় এই পেসার

By Debalina Dutta

একটা নো বল আর ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল। বুঝতে পারছেন না কি বলা হচ্ছে। রবিবারের ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা বলা হচ্ছে। রবিবাসরীয় মেগা ম্যাচের ৩.১ ওভারে জসপ্রীত বুমরাহের বলে আউট হয়ে যান ফকর জামান। গোটা ভারতীয় ব্রিগেড যখন মেতে উঠেছে ঠিক তখনই বিপর্যয় নেমে আসে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে দেখা যায় বলটি নো বল ছিল। ফলে জীবনদান পেয়ে যান ফকর জামান। এর ফল কী হয়েছিল মনে করলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চোখে জল চলে আসছে। কার্যত এই নো বলের খেসারত দিতেই পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি খোয়াতে হয়েছিল ভারতকে।

তবে বুমরাহের এই ওভারস্টেপিংয়ের ভুলটিকে ভারি চমৎকার ভাবে কাজে লাগিয়েছে জয়পুর ট্রাফিক পুলিশ।নির্ধারিত লাইন পেরোলে ফল হবে মারাত্মক। এই বার্তা দিতে বুমরাহের নো বলের ছবিটাকে কাজে লাগিয়েছে। জয়পুর পুলিশের কমিশনার সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন ক্রিকেটের মধ্যে দিয়ে যদি কোনও বার্তা দেওয়া হয় তাহলে তা অনেক বেশি কার্যকরী হয়।

জয়পুর পুলিশের নতুন ট্যাগ লাইন ডোন্ট ক্রস দ্য় লাইন, ইট ক্যান বি কস্টলি। অর্থাৎ লাইন পেরিও না, অনেক বেশি মূল্য চোকাতে হবে।

উষ্মা প্রকাশ করে সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, তরুণ প্রজন্ম কোনও ট্রাফিক নিয়মের ধার ধারে না। এর খেসারত হিসেবে ঠিক কতবড় ক্ষতি হতে পারে তা নিয়ে তাদের আন্দাজও নেই। জেব্রা লাইন পেরোলে জীবনও যেতে পারে তাই এই ক্রিকেটের মাধ্যমে সেটাই বোঝানো হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 23, 2017, 15:56 [IST]
Other articles published on Jun 23, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+