তাঁর রানআউটের জন্য রবীন্দ্র জাদেজাকেই দায়ী করলেন হার্দিক ! কার ভয়ে ডিলিট করলেন রহস্যময় টুইট

By Staff

'মন ভাল নেই, মন ভাল নেই।' কার জানতে চান। হার্দিক পান্ডিয়ার। কারণটা সবারই জানা। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দুরন্ত খেলছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় সমর্থকদের মনের কোণে ক্ষীণ আশাও তৈরি হয়েছিল। হয়ত

পাকিস্তানের বিরুদ্ধে পান্ডিয়ার ব্যাটে মিরাকেলও হতে পারে। ভারতের এই নতুন ফিনিশারও মনে মনে সেটাই ভেবেছিলেন। কিন্তু তখনই কাহিনীতে টুইস্ট। রবীন্দ্র জাদেজার ভুল কলের শিকার হয়ে উইকেট হারাতে বাধ্য হন । রাগ দেখাতে দেখাতেই মাঠ ছেড়েছিলেন পান্ডিয়া।

কিন্তু গল্প ওখানেই শেষ নয়। বরং এই খবরের সেখানেই শুরু। রেগে আগুন হার্দিক পান্ডিয়া এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন। নিজের টুইট অ্যাকাউন্টে লিখে দেন 'হামে তো আপনো নে লুটা। গ্যায়রো মে কাঁহা দম থা।

যার মানে আমাকে তো নিজের লোকরা ক্ষতি করল, বাইরের লোকেদের ক্ষমতা কথায় আমার ক্ষতি করার। সরাসরি কারোর নাম না থাকলেও বুঝতে অসুবিধা নেই অখুশি পান্ডিয়া ঠিক কী কথা বলতে চেয়েছেন।

তবে এই টুইটভাইরাল হওয়ার আগেই নিজেই ডিলিট করে দেন এই পোস্টটি। তবে কারণ কী? দলীয় সম্প্রীতি বজায় রাখার জন্যই কী টুইট ডিলিটের সিদ্ধান্ত। নাকি কারো ভয়ে ডিলিট করলেন নিজের বির্তকিত পোস্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 20, 2017, 15:22 [IST]
Other articles published on Jun 20, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+