জঙ্গি হামলার স্মৃতি আজও টাটকা! নিরাপত্তার অভাব বুঝে পাকিস্তান সফর থেকে সরলেন শ্রীলঙ্কান ১০ ক্রিকেটার

২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কান টিম বাসের উপর জঙ্গি হামলার ঘটনা। যার পর পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার সিদ্ধান্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলি সরে এসেছে।সেপ্টেম্বরে শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফরে গিয়ে ওডিআই ও টি-টোয়েন্টি খেলার কথা। সোমবারই পাক সফরের জন্য সেই দল ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড। তার আগে নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে দল থেকে নিজেদের নাম প্রত্যহারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ১০ শ্রীলঙ্কান ক্রিকেটার।

নাম তুলে নিয়েছেন অধিনায়ক মালিঙ্গা

নাম তুলে নিয়েছেন অধিনায়ক মালিঙ্গা

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। দল ঘোষণার আগে আসন্ন সিরিজে পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকের পরই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলা থেকে শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার নিজেদের সরিয়ে নিয়েছেন। এই সারিতে নাম রয়েছে লাসিথ মালিঙ্গার। এই মুহূর্তে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন মালিঙ্গা। শুধু টি-টিয়েন্টি অধিনায়ক মালিঙ্গাই নন, শ্রীলঙ্কার ওডিআই দলের অধিনায়ক দীমূথ করুণারত্নেও পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হতে পারেননি। তিনিও সফরে যাওয়া থেকে নাম প্রত্যাহার করে নেন।

একনজরে কোনও দশ ক্রিকেটার পাকিস্তান সফরের জন্য নাম প্রত্যাহার করেছেন

একনজরে কোনও দশ ক্রিকেটার পাকিস্তান সফরের জন্য নাম প্রত্যাহার করেছেন

মালিঙ্গা-করুণারত্নে ছাড়া বাকি আট ক্রিকেটারের মধ্যে রয়েছেন, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি'সিলভা, অকিলা ধনঞ্জয়, সুরঙ্গা লাকমল, দীনেশ চাঁদিমাল।

পাকিস্তান সফরের জন্য শ্রীলঙ্কা দলের নতুন নেতা কারা হতে পারেন

পাকিস্তান সফরের জন্য শ্রীলঙ্কা দলের নতুন নেতা কারা হতে পারেন

সেক্ষেত্রে করুণারত্নের পরিবর্তে ওডিআইতে অধিনায়ক হতে পারেন লাহিরু থিরিমানে। অন্যদিকে টি-টোয়েন্টি দলের নেতা হতে পারেন ধসুন শনাকা। ২৭ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 10, 2019, 9:49 [IST]
Other articles published on Sep 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+