২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং! প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর অভিযোগে তদন্ত শুরু শ্রীলঙ্কায়

২৮ বছর পর ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তাও আবার দেশের মাটিতে, ভারতীয় ক্রিকেটের মক্কা বলে পরিচিত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে। সেই জয় নিয়ে দেশবাসীর গর্বের শেষ নেই। সেই গরিমায় নাকি কালি লাগানোর মরিয়া চেষ্টা করলেন শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী। তার প্রেক্ষিতেই ওই ম্যাচের তদন্ত শুরু করল শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রক।

আগে ব্যাট করেছিল শ্রীলঙ্কা

আগে ব্যাট করেছিল শ্রীলঙ্কা

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ২০১১-র বিশ্বকাপ ফাইনালে টসে হেরে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ৮৮ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহিলা জয়াবর্ধনে।

ভারতের বিশ্বজয়

ভারতের বিশ্বজয়

জবাবে ব্যাট করতে নামা ভারতী দল ৪৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায়। ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জেতা প্রথম রাষ্ট্রের মার্যাদা পেয়েছিল ভারত। বিশ্বকাপ ফাইনালে এত রানের লক্ষ্য সফলভাবে পেরিয়েও রেকর্ড গড়েছিল এমএস ধোনির টিম ইন্ডিয়া। ম্যাচে ৯৭ ও ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যথাক্রমে গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি।

শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর অভিযোগ

শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর অভিযোগ

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ, ২০১১-র বিশ্বকাপ ফাইনাল ভারতকে বিক্রি করেছিল তাঁর দেশ। তিনি যখন দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখনও তিনি একই অভিযোগ এনেছিলেন বলে জানিয়েছেন মাহিন্দানন্দা। তাঁর কথায়, ওই বিশ্বকাপ জেতার কথা ছিল শ্রীলঙ্কার। মাহিন্দানন্দা আলুথাগামাগের দাবি, ওই ম্যাচ আগে থেকে ফিক্স করা হয়েছিল।

জয়াবর্ধনে ও সাঙ্গাকারার জবাব

জয়াবর্ধনে ও সাঙ্গাকারার জবাব

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন ২০১১-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার হয়ে শতরান করা মাহেলা জয়াবর্ধনে। এক টুইটে তিনি লিখেছেন, নির্বাচন কী সামনে? তাই হয়তো সার্কাস চালু হয়েছে। মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার সেই বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে এই ইস্যুতে প্রমাণ চেয়েছেন সাঙ্গা।

তদন্ত শুরু

তদন্ত শুরু

কিংবদন্তিরা যাই বলুন, ২০১১-র বিশ্বকাপ ফাইনালে সত্যিই কোনও ফিক্সিং হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রক। সে দেশের ক্রীড়া মন্ত্রী দালাস আলহাপ্পেরুমা শুক্রবার এই তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। দুই সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে বলেও খবর।

মা হারানো আফগান ক্রিকেটারকে সান্ত্বনা সচিনের, শোক ক্রীড়া মহলে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 19, 2020, 19:35 [IST]
Other articles published on Jun 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+