
কী সেই রেকর্ড
সদ্য শেষ হওয়া অ্যাসেজ ব্যাট-বলের দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী থাকলেও, এই সিরিজেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয় ওপেনারদের নিম্নমানের ফর্ম অব্যাহত থেকেছে। এই অ্যাসেজ সিরিজে প্রথম উইকেটের ব্যাটিং গড় ১২.৫৫ বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। যা একটি রেকর্ড।

এর আগের রেকর্ড
১৯০৬ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া টেস্ট সিরিজে দুই দলের প্রথম ইনিংসের ব্যাটিং গড় ১৪.১৬ ছিল বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদ। সদ্য শেষ হওয়া অ্যাসেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে অজি ওপেনার মার্কাস হ্যারিস আউট হতেই ১১৩ বছরের রেকর্ড ভেঙে যায়।

সাতবার ওয়ার্নার
সদ্য শেষ হওয়া অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের বলে সাত বার আউট হয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। যা একটি রেকর্ড বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।


Click it and Unblock the Notifications

















