
দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ
২০১৬ সালে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। পার্থে হওয়া প্রথম টেস্টে অখ্যাত কেশব মহারাজের বলে শূণ্য রানে আউট হয়েছিলেন স্টিভ স্মিথ। সেটাই মহারাজের প্রথমে টেস্ট উইকেট।

পাকিস্তানের জুলফিকর বাবর
সংযুক্ত আরব আমিরশাহীতে ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাক দলের ৫৭০ রান তাড়া করতে নেমে স্পিনার জুলফিকর বাবরের বলে শূণ্য রানে আউট হয়েছিলেন স্টিভ স্মিথ। ষদিও সে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ২০৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইন
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। পোর্ট এলিজাবেথে দুর্ধর্ষ ডেল স্টেইনের বলে শূণ্য রানে আউট হন স্টিভ স্মিথ। ওই ম্য়াচও ২৩১ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ক্রিস ট্রেমলেট
২০১৩ সালের অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের ক্রিস ট্রেমলেটের বলে টেস্টে প্রথমবার শূণ্য রানে আউট হয়েছিলেন স্টিভ স্মিথ।


Click it and Unblock the Notifications



















