
কে সেরা
ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ককেই এগিয়ে রেখেছেন এবি ডিভিলিয়ার্স। বলেছেন, স্মিথের থেকে বিরাট অনেক বেশি ন্যাচরাল বল স্ট্রাইকার। ভারত অধিনায়ক অনেক বেশি ফ্রি স্ট্রোক নেন বলে জানিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি।

ফেডেরার ও বিরাট
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির খেলার ধরন, টেনিস লেজেন্ড রজার ফেডেরারের মতে বলে জানিয়েছেন এবি ডিভিলিয়ার্স। তাঁর কথায়, ফেডেরার এবং কোহলি অনেক অনায়াসে স্ট্রোক নিতে পারেন। তাঁদের খেলা দেখতেও ভালো লাগে বলে জানিয়েছেন প্রোটিয়া লেজেন্ড।

নাদাল ও স্মিথ
এবি ডিভিলিয়ার্সের কথায়, উন্নত মানের টেকনিক না হলেও শক্ত মানসিকতার জেরে সফলতা পেয়ে চলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও টেনিস লেজেন্ড রাফায়েল নাদাল। স্বাভাবিক ছন্দে স্ট্রোক না বেরোলেও বাইশ গজে নেমে কীভাবে রান করতে হয়, তা স্মিথ জানেন বলে দাবি প্রোটিয়া কিংবদন্তির।

রান চেজে সেরা বিরাট
ক্রিকেটের যে কোনও ফর্ম্যাট রান তাড়া করে সফলতা পাওয়ার ক্ষেত্রে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই বলে দাবি করেছেন এবি ডিভিলিয়ার্স। এক্ষেত্রে ক্রিকেটের রোল মডেল সচিন তেন্ডুলকরকেও তিনি ছাপিয়ে গিয়েছেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।


Click it and Unblock the Notifications
কেন ধোনি সবার থেকে আলাদা, বললেন আরপি সিং, তুললেন ২০০৮-র নির্বাচন বিতর্ক


















