অনুষ্কা অন্তঃসত্ত্বা, বাবা হতে চলেছেন জানার পর প্রথম অনুভূতি কী ছিল, জানালেন বিরাট

ஓல்டு டிராபோர்ட் மைதானத்தை கழுவி ஊத்தும் முன்னாள் ஜாம்பவான்கள்

নতুন বছরে দুই থেকে তিন হচ্ছেন। লকডাউনে ফ্যামিলি প্লানিং করে ফেলেছেন বিরাট-অনুষ্কা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর দিয়েছেন বিরাট। এই খবর জানানোর পর থেকেই ফ্যানেরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এবার ফ্যানেদের সঙ্গে বাবা হতে চলার খবর জানার পর প্রথম অনুভূতি কী ছিল, শেয়ার করলেন বিরাট।

স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর কোহলির প্রথম প্রতিক্রিয়া

স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর কোহলির প্রথম প্রতিক্রিয়া

বিরাট কোহলি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। বিরাট বলেছেন, 'যে কোনো মানুষের কাছে তাঁর প্রথমবার সন্তানও হওয়া বিশেষ মুহূর্ত। প্রথমবার যখন খবরটা শুনলাম, কিছুক্ষণ কোনও কথা বলত পারিনি। তার পর মনে হচ্ছিল, আমি আর অনুষ্কা যেন চাঁদের উপরে রয়েছি।'

এই অনুভূতি বুঝিয়ে বলতে পারব না!

এই অনুভূতি বুঝিয়ে বলতে পারব না!

বিরাট আরও জুড়েছেন, 'আসলে আমি সেই সময়ে আবেগে ভেসে গিয়েছিলাম। আমি ও অনুষ্কা কিছুটা সময়ের জন্য খুবই আবগপ্রবণ হয়ে পড়ি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছি ও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।'

অনুষ্কাকে কেক খাইয়ে সন্তান আসার অনুষ্ঠান পালন

অনুষ্কাকে কেক খাইয়ে সন্তান আসার অনুষ্ঠান পালন

প্রসঙ্গত সম্প্রতি আরসিবির ক্রিকেট পরিবারের সঙ্গে বিরাট-অনুষ্কা প্রথম সন্তান আসার আনন্দ ভাগ করে নিয়েছেন। বিশেষ এই অনুষ্ঠান বিরাট-অনুষ্কা একে অন্যকে কেক খাইয়ে সেলিব্রেট করেন।

 দুবাইতে রয়েছেন অনুষ্কা

দুবাইতে রয়েছেন অনুষ্কা

অন্যদিকে এই মুহূর্তে আইপিএল খেলতে বিরাট দুবাইয়ে রয়েছেন। অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে আইপিএল খেলতে দুবাই উড়ে গিয়েছেন কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 23:30 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+