আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন আরও এক ক্রিকেটার, পরিবর্ত ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন কেন রিচার্ডসন। এবছরের আইপিএলে খেলবেন না কেন। স্ত্রী সন্তানসম্ভবা, সেই কারণে আইপিএল ২০২০ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রিচার্ডসন। এবছরের আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রিচার্ডসনের খেলার কথা ছিল।

আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এবার রিচার্ডসনের পরিবর্ত ঘোষণা করে দিল আইসিবি। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে নিল ব্যাঙ্গোলোর।

এই নিয়ে আরসিবির হোড কোচ মাইক হেসন জানিয়েছেন, 'রিচার্ডসন প্রথমবার বাবা হতে চলেছেন। এই সময়টা অজি ক্রিকেটার তাঁর পরিবারের পাশে থাকতে চান। আমরা রিচার্ডসনের সিদ্ধান্তে সম্মান জানাই। পরিবর্তে জাম্পাকে দলে নেওয়া হয়েছে। আমাদের দলে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল রয়েছে। আর একজন লেগ স্পিনার রেখে দলের কম্বিনেশনে শক্তি বৃদ্ধির জন্যেই জাম্পাকে নেওয়া হল। '

প্রসঙ্গত রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাটর কোহলির বিরুদ্ধে অ্যাডাম জাম্পার রেকর্ড দারুণ। সাদা বলের ক্রিকেটে ২১ ম্যাচে জাম্পা বিরাটকে ৭বার আউট করেছেন। এরপরই রোহিত শর্মাকে ৫ বার আউট করার রেকর্ড রয়েছে। ফলে স্পিনার হিসেবে ক্রিকেট দুনিয়ায় স্পিনার হিসেবে দাগ কাটতে পেরে সুনাম পেয়েছেন জাম্পা। এর আগে আইপিএলে রাইজিং পুনে সুপারজায়েন্ট দলের হয়ে হাত ঘুরিয়েছেন জাম্পা। ১১টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 1, 2020, 10:23 [IST]
Other articles published on Sep 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+