করোনার কারণে গৃহবন্দি স্মিথ,স্ত্রীকে প্রমিস লকডাউন শেষে বিরাট-উইলিয়ামসনদের লুকে ধরা দিতে চান

করোনার প্রভাবে কাঁপছে বিশ্ব। ইতিমধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। চিন,ইতালি, স্পেনর পর সংকটের সামনে দাঁড়িয়ে ভারত। কার্যত গোটা বিশ্বই সংকটের সামনে। আর এই সংকটে অলিম্পিক থেকে শুরু করে আইপিএল বন্ধ হয়েছে।

আইপিএল স্থগিত, আইসোলেশনে নতুন ইচ্ছাপ্রকাশ স্মিথের

আইপিএল স্থগিত, আইসোলেশনে নতুন ইচ্ছাপ্রকাশ স্মিথের

আইপিএল স্থগিত হওয়ায় আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে সময় কাটাচ্ছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও তাই তাঁর আইসোলেশন টাইমে স্ত্রীয়ের কাছে মজার ইচ্ছেপ্রকাশ করেছেন।

এই গৃহবন্দি অবস্থায় দাড়ি রাখতে চাইছেন স্মিথ। স্ত্রীকে সুপ্ত এই ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য ক্রিকেট কেরিয়ারে স্টিভ স্মিথকে কোনও দিনই দাড়ি রাখতে দেখা যায়নি। এমনকী তিনি গোঁফও রাখেননা। ক্লিনসেভড থাকতেই বেশি পছন্দ করেন স্টিথ।

ভারতীয় দলে যাদের দাড়ি স্টাইল স্টেটমেন্ট

ভারতীয় দলে যাদের দাড়ি স্টাইল স্টেটমেন্ট

অন্যদিকে টেস্ট ক্রিকেটে স্মিথের সঙ্গে যার সবেচেয়ে বেশি তুলনা সেই বিরাট কোহলি দীর্ঘদিন ধরে দাড়ি রাখেন। শুধু বিরাট কেন, ভারতীয় দলের লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা,মহম্মদ শামির মতো একাধিক তারকা দাড়ি রাখেন।

এই মুহূর্তে বিশ্বের সেরা চার ব্যাটসম্যানের মধ্যে কাদের দাড়ি রয়েছে

এই মুহূর্তে বিশ্বের সেরা চার ব্যাটসম্যানের মধ্যে কাদের দাড়ি রয়েছে

ব্যাটে সেরা চার বাছলে বিরাটের সঙ্গে দাড়ি রাখার তালিকায় থাকবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর দাড়ি-গোঁফ দুই রয়েছে। দাড়ি রাখাকে স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছেন তিনি। অন্যদিক সেরা চারের আরেক জন জো রুট। তার অবশ্য দাড়ি নেই। এবার বিরাট-কেন উইলিয়ামসদের পথে হাঁটতে চলেছেন স্টিভ।

 স্মিথ যা বলেছেন

স্মিথ যা বলেছেন

অস্ট্রেলিয়ার মিডিয়ায় স্মিথ বলেছেন, ‘আমি স্ত্রীকে বলেছি যে, এখন করোনা আতঙ্কে আইসোলেশনে রয়েছি। এই গৃহবন্দি অবস্থায় লোকজনের সঙ্গে দেখাও হচ্ছে না আর এই সময়টায় দাড়ি রেখে দেখতে চাই কেমন দেখায়।'

কাল্পনিক টুইট

কাল্পনিক টুইট

আইপিএলে স্মিথ রাজস্থান রয়্যালসে খেলেন। স্মিথের দাড়ি থাকার ভাবনা নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটা কাল্পনিক টুইট করা হয়েছে। চারটি কাল্পনিক ছবি ট্যুইট করে অজি তারকাকে কোন দাড়িতে বেশি ভালো লাগছে জানতে চাওয়া হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 30, 2020, 23:36 [IST]
Other articles published on Mar 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+