স্টোকসকেই বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার বললেন ভারতের প্রাক্তন ওপেনার

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকেই ক্রিকেটের তিন ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার বললেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতরান দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন কেকেআর তারকা। আকাশের মতে, জীবনের সেরা ফর্মে রয়েছেন স্টোকস।

এগিয়ে স্টোকসই

এগিয়ে স্টোকসই

ক্রিকেটের তিন ফর্ম্যাটে যেভাবে চুটিয়ে খেলছেন বেন স্টোকস, তাতে তিনি অল-রাউন্ডার হিসেবে অন্যদের থেকে এগিয়ে রয়েছেন বলে মনে করেন আকাশ চোপড়া। শেষ দুই বছরে টেস্টে ৪৩-এর ওপর ব্যাটিং গড়ে রান করেছেন স্টোকস। ওয়ান ডে-তে তাঁর ব্যাটিং গড় ৫৯। ক্রিকেটের তিন ফর্ম্যাটে স্টোকসের বোলিং গড়ও দুর্দান্ত। তাই চোখ বুজে ইংল্যান্ড অধিনায়ককেই সেরা বলেছেন আকাশ চোপড়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত স্টোকস

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত স্টোকস

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট হারতে হয়েছে ইংল্যান্ডকে। সেই অপমানের জ্বালা মেটাতে দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে ইংল্যান্ড। এ লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ বলে ১৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বেন। ১৭টি চার ও ২টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

বেন স্টোকসের কেরিয়ার

বেন স্টোকসের কেরিয়ার

এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬৫টি টেস্ট, ৯৫টি ওয়ান ডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৪৩২১, ২৬৮২ ও ৩০৫ রান করেছেন বেন স্টোকস। তিন ফর্ম্যাটে যথাক্রমে ১৫৩, ৭০ ও ১৪টি উইকেট রয়েছেন ইংল্যান্ড অধিনায়কের ঝুলিতে।

বিশ্বকাপের নায়ক

বিশ্বকাপের নায়ক

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বেন স্টোকস। তাঁর ব্যাটে ভর করেই টুর্নামেন্টের ফাইনাল জিতেছিল ব্রিটিশরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 18, 2020, 20:56 [IST]
Other articles published on Jul 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+