বিদেশ সফরে গিয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণে রক্ষা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। শনিবার তাঁরা দেশের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারের জঙ্গি হামলার জেরে সবেতেই বাধা পড়ে যায়।
শুক্রবার আল নুর মসজিদে শুক্রবারের নামাজ সেড়ে সোজা অনুশীলনে যাবে - এইরকমই পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সব পরিকল্পনা ঘেঁটে দেয় জঙ্গি হামলা। বাতিল করে দেওয়া হয় নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট। সিরিজ বাতিল করে দেওয়া হয়। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকবাজের হামলার নিহত হন অন্তত ৪৯ জন। বাংলাদেশী ক্রিকেটাররা অল্পের জন্য রক্ষা পেলেও ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য তাঁরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলেন। পরে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
শনিবার সকালে কড়া প্রহরায় ক্রাইস্টচার্টের হোটেল থেকে বাসে বিমানবন্দরে যান বাংলাদেশে ক্রিকেটাররা।
শুক্রবার বাংলাদেশ দলের ১৭ জন সদস্য ছিলেন বাসে। মসজিদ থেকে ৫০ গজ দূরে ছিল টিম বাস। সেই সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশি ক্রিকেটাররা। এরপর বাস থেকে নেমে হ্যাগলি ওভাল স্টেডিয়ামের দিকে ছুট দেন তাঁরা। সেখানে ড্রেসিং রুমে আশ্রয় নেন। পরে প্রহরায় হোটেলে নিয়ে যাওয়া হয়।
Bangladesh team have reached at the Christchurch Airport on their way back to Dhaka. The Team is scheduled to arrive home today (Saturday) at BST 22h40. pic.twitter.com/6HiYAB07rD
— Bangladesh Cricket (@BCBtigers) March 15, 2019