
আইপিএলে চেন্নাই-র প্রথম ম্যাচ
আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস। ম্যাচ ঘিরে এখন থেকেই চড়ছে পারদ।

ধোনির অগ্নিপরীক্ষা
২০১৯-র বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এরপর তিনি ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নেন। ফের কবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিংবা আদৌ তাঁকে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কিনা, সে প্রশ্নই ঘুরছে দেশের ক্রিকেট মহলে। এই পরিস্থিতিতে আইপিএলে সিএসকে অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দেশ তথা বিশ্ব।

সিএসকে-র প্রস্তুতি শিবির
চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন জানিয়েছেন যে আইপিএল শুরু হওয়ার ঠিক দশ দিন আগে অর্থাৎ ১৯ মার্চ চিপকে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন দলের ক্রিকেটাররা। সেই সময় বিদেশি ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন বিশ্বনাথন।

ধোনির প্রস্তুতি শুরু আগে
গোটা দলের প্রস্তুতি ১৯ মার্চ শুরু হলেও সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আগে চিপকে পৌঁছবেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন। বলেছেন, আগামী ২ মার্চ চেন্নাই-তে প্রস্তুতি শুরু করবেন মাহি। তাঁর সঙ্গে সুরেশ রায়না ও আম্বাতি রায়ডুও প্রস্তুতিতে নামবেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন।

সিএসকে
এই আইপিএলের নিলামে বেশকিছু নতুন ক্রিকেটারকে কিনেছে চেন্নাই সুপার কিংস। তাঁদের মধ্যে অন্যতম ভারতীয় লেগ স্পিনার পীয়ূষ চাওলা, অস্ট্রেলিয়ার পেসার জোস হ্যাজেলউড ও ইংল্যান্ডের অল রাউন্ডার সাম কুরান।


Click it and Unblock the Notifications




















