ধোনি থাকতে চিন্তা কী! সিএসকে ফ্যানদের আশ্বস্ত করলেন সিইও

১৯ সেপ্টেম্বর আইপিএল খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কঠিন এই ম্যাচে দলে সুরেশ রায়না ও হরভজন সিংয়ের অভাব অনুভূত হতে পারে বলে মনে করছেন সিএসকে ফ্যানরা। তাঁদের আশ্বস্ত করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। তিনি ঠিক কী বলেছেন, তা জেনে নেওয়া যাক।

সিএসকে কর্তার বক্তব্য

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিইও কাশি বিশ্বনাথনের একটি সাক্ষাৎকার পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। তাতে তিনি সাফ জানিয়েছেন যে সুরেশ রায়না এবং হরভজন সিং শিবির ছাড়লেও কোনও সমস্যা নেই। পরিস্থিতি সামলানোর জন্য অধিনায়ক এমএস ধোনি একাই যথেষ্ট বলে মনে করেন সিএসকে সিইও। বিশ্বনাথনের কথায়, ধোনির আত্মবিশ্বাসই তাঁদের প্রধান সম্পদ।

দল সম্পর্কে কাশি

দল সম্পর্কে কাশি

আইপিএল ২০২০ শুরুর আগে দুবাইতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই ক্রিকেটার সহ চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য। করোনার আতঙ্কে দুবাই ছেড়ে ভারতে ফিরে এসেছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন হরভজন সিং। এত বড় ধাক্কা সামলেও সিএসকে সঠিক জায়গায় রয়েছে বলেই দাবি করেছেন সিইও কাশি বিশ্বনাথন। তাঁর কথায়, দলের প্রতি ক্রিকেটার ইতিবাচক মনোভাব নিয়ে আইপিএল খেলতে নামবেন। ক্রিকেটারদের অনুশীলনেও সেই আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে বলে জানিয়েছেন সিএসকে সিইও।

চলছে সিএসকে-র প্রস্তুতি

চলছে সিএসকে-র প্রস্তুতি

করোনা ভাইরাসের আতঙ্ক সরিয়ে ১৪ দিনের ব্যবধানে দুবাইতে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। শুরু হয়েছে নেট সেশন। ব্যাট হাতে রোজই নেটে নামতে দেখা যাচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

নেই রায়না ও হরভজন

নেই রায়না ও হরভজন

ব্যক্তিগত কারণ দর্শীয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুরেশ রায়না ও হরভজন সিং। টুর্নামেন্ট শুরুর মুখে তা যে সিএসকে-র কাছে বিরাট বড় ধাক্কা, তা বলাই যায়। যদিও দলে দুই ক্রিকেটারের পরিবর্ত মজুত রয়েছে বলে সমর্থকদের আশ্বস্ত করেছে এন শ্রীনিবাসন শিবির।

আইপিএল ২০২০ : এই কেকেআর তারকা দ্বিশতরান করতে পারেন বলে মত মেন্টরের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 7, 2020, 15:04 [IST]
Other articles published on Sep 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+