
কবে খেলা
করাচিতে ২৭, ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর ওয়ান ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। লাহোরে ৫, ৭ ও ৯ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা।

বিতর্ক
২০০৯ সালে শেষবার পাকিস্তানে ক্রিকেট খেলতে গেছিল শ্রীলঙ্কান ক্রিকেট দল। তাদের টিম বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় শ্রীলঙ্কার ৬ জন ক্রিকেটার আহত হয়েছিলেন। ঘটনার স্মৃতি উস্কে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ান লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো সিনিয়র ক্রিকেটাররা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরে পাকিস্তান সফর বাতিলের জন্য হুমকি ফোনও আসে।

পাকিস্তানের আশ্বাস
শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তানে খেলতে গেলে নিরাপত্তার অভাব হবে না বলে জানিয়ে দেয় ইসলামাবাদ। শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেটের দীর্ঘদিনের সুসম্পর্কের প্রসঙ্গ তোলা হয়।

ডেভিড বুন
নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ও বিতর্কের মধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কার এই ক্রিকেট সিরিজে ম্যাচ রেফারি হতে রাজি হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড বুন।


Click it and Unblock the Notifications

















