ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে কালি লাগানোর চেষ্টা শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর!

২৮ বছর পর ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তাও আবার দেশের মাটিতে, ভারতীয় ক্রিকেটের মক্কা বলে পরিচিত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে। সেই জয় নিয়ে দেশবাসীর গর্বের শেষ নেই। সেই গরিমায় নাকি কালি লাগানোর মরিয়া চেষ্টা করলেন শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী। কী বক্তব্য ওই ব্যক্তির।

শ্রীলঙ্কার ২৭৪

শ্রীলঙ্কার ২৭৪

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ২০১১-র বিশ্বকাপ ফাইনালে টসে হেরে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ৮৮ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহিলা জয়াবর্ধনে।

ভারতের জয়

ভারতের জয়

জবাবে ব্যাট করতে নামা ভারতী দল ৪৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায়। ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জেতা প্রথম রাষ্ট্রের মার্যাদা পেয়েছিল ভারত। বিশ্বকাপ ফাইনালে এত রানের লক্ষ্য সফলভাবে পেরিয়েও রেকর্ড গড়েছিল এমএস ধোনির টিম ইন্ডিয়া। ম্যাচে ৯৭ ও ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যথাক্রমে গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি।

শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর অভিযোগ

শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর অভিযোগ

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ, ২০১১-র বিশ্বকাপ ফাইনাল ভারতকে বিক্রি করেছিল তাঁর দেশ। তিনি যখন দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখনও তিনি একই অভিযোগ এনেছিলেন বলে জানিয়েছেন মাহিন্দানন্দা। তাঁর কথায়, ওই বিশ্বকাপ জেতার কথা ছিল শ্রীলঙ্কার। মাহিন্দানন্দা আলুথাগামাগের দাবি, ওই ম্যাচ আগে থেকে ফিক্স করা হয়েছিল।

জয়াবর্ধনের জবাব

জয়াবর্ধনের জবাব

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন ২০১১-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার হয়ে শতরান করা মাহেলা জয়াবর্ধনে। এক টুইটে তিনি লিখেছেন, নির্বাচন কী সামনে? তাই হয়তো সার্কাস চালু হয়েছে। মাহিন্দানন্দা আলুথাগামাগের দাবির স্বপক্ষে প্রমাণ চেয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

সাঙ্গাকারার বক্তব্য

সাঙ্গাকারার বক্তব্য

মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার সেই বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে এই ইস্যুতে প্রমাণ চেয়েছেন সাঙ্গা।

শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট, সাসপেন্ড হওয়া সিএসকে ডাক্তারের ক্ষমা প্রার্থনা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 18, 2020, 17:59 [IST]
Other articles published on Jun 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+