বিরুষ্কার পর পাঠান ভ্রাতৃদ্বয়, লকডাউনে হেয়ার কাটিং-এ মজল সোশ্যাল মিডিয়া

বিরুষ্কা থেকে শুরু। একই পথে হেঁটেছিলেন সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কাও। তাতে বাড়তি সংযোজন পাঠান ভ্রাতৃদ্বয়। করোনা ভাইরাসের জেরে লকডাউনে হরেক হেয়ার কাটিং-এ মজল সোশ্যাল মিডিয়া। অস্থির সময়েও কিছুটা হলে হাসি ফুটল নেটিজেনদের মুখে।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

বিশ্বব্যাপী ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে নশো জনের।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তার মেয়াদ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। ফলে প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। বন্ধ রয়েছে ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়া ইভেন্ট। বাড়িতে বসে কেউ শরীরচর্চা তো কেউ পরিবারের সঙ্গে নানা আমেজে সময় কাটাচ্ছেন।

বিরুষ্কা ও রায়না

বিরুষ্কা ও রায়না

লকডাউন চলাকালীন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মাথার চুল কাটতে দেখা যায় তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে। সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম শোরগোল পড়েনি। সেই দেখাদেখি ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও তাঁর হেয়ার কাটিং-র জন্য স্ত্রী প্রিয়াঙ্কাকে পূর্ণ স্বাধীনতা দেন।

পাঠান ভ্রাতৃদ্বয়

অনুষ্কা শর্মার দেখাদেখি ক্রিকেট বল, ব্যাট, গ্লাভস ছেড়ে এবার হেয়ার কাটিং মেশিন হাতে তুলে নিলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান। দুর্দান্ত দক্ষতায় দাদা তথা প্রাক্তন ভারতীয় তারকা ইউসুফ পাঠানের মাথায় চুল কেটে দিলেন ইরফান। সেই মুহূর্ত এবং তারপরের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইউসুফ। তা ঝড়ের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 28, 2020, 17:22 [IST]
Other articles published on Apr 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+