দাদা সৌরভের সঙ্গে নেতা বিরাটের মিল কোথায়, ব্যাখ্যা করলেন পাঠান

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নেতা বিরাট কোহলির মিল ঠিক কোথায়, তা বাখ্যা করলেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার ইরফান পাঠান। দাদার যে গুন একসময় ভারতীয় ক্রিকেটকে দিশা দেখিয়েছিল, বিরাটের একই গুন টিম ইন্ডিয়াকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে মনে করেন ইরফান। ঠিক কী বলেছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

সৌরভের ভারত

সৌরভের ভারত

২০০০-এর ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি থেকে ভারতীয় ক্রিকেটকে টেনে তোলা সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় দলে যুব প্রতিভাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দাদার সেই সিদ্ধান্তেই ভারতীয় ক্রিকেট এতটা দূর এগিয়ে এসেছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার ইরফান পাঠান। তাঁর কথায়, সৌরভের হাত ধরে আন্তর্জাতিক আঙিনায় পা রাখা যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, জাহির খানরা দেশকে ২০১১-এর বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন।

সৌরভের মতেই বিরাট

সৌরভের মতেই বিরাট

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই অধিনায়ক বিরাট কোহলি জাতীয় দলে যুব প্রতিভা আমদানি করে চলেছেন বলে মনে করেন ইরফান পাঠান। তাঁর মতে, দাদা ঠিক যেভাবে তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন, একই গুন বিরাটের মধ্যেও রয়েছে। তাইতো ঋষভ পন্থের মধ্যে প্রতিভা রয়েছে বুঝে, তাঁর প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়ক আস্থা দেখিয়ে চলেছেন বলে বিশ্বাস করেন পাঠান।

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট

ইরফান পাঠানের মতে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যান। বিরাট কোহলি সেই টুর্নামেন্ট থেকেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ঋষভ পন্থের ক্ষেত্রেও খাটে একই কথা। তাই দুই ক্রিকেটারের মধ্যে বন্ধনও খুব দৃঢ় বলে মনে করেন ইরফান পাঠান।

পরিবর্তন প্রয়োজন

পরিবর্তন প্রয়োজন

ইরফান পাঠানের মতে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের হিরো বিরাট কোহলিকে আন্তর্জাতিক সার্কিটে নেমে নিজেকে আমুল পরিবর্তন করেন। ঋষভ পন্থকেও সেই পথ অবলম্বন করার পরামর্শ দিয়েছেন ইরফান।

শুধু খেলোয়াড় নয়, প্রশাসক সৌরভও বিসিসিআইয়ের রাজনীতির শিকার!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 16:56 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+