
কানামাছি অনুশীলন
শ্রীধর জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার 'রিঅ্যাকশন টাইম' বা প্রতিক্রিয়া জানানোর সময়টা আরও কমাতে 'ব্লাইন্ডফোল্ড' ক্যাচ ধরা অনুশীলন করানো হয়। এক্ষেত্রে যিনি ক্যাচ অনুশীলন করান তিনি দাঁড়ান একটি পর্দার আড়ালে। ফিল্ডারকে জানতে দেওয়া হয় না বল কোথায় দেওয়া হবে। পর্দজার নিচ থেকে আচমকা যেকোনও দিকে দেওয়া হয় বল। তবে এই প্রক্রিয়াটি মূলত লাল বলের ক্রিকেটের জন্যই ব্যবহার করা হয়।

নানা ওজনের বল
নিউজিল্যান্ডের মতো দেশে আকাশে ওঠা বল ধরতে গিয়ে ফিল্ডারদের বাতাসের মোকাবিলা করতে হয়। অতিরিক্ত বাতাসের জন্য বলের 'ট্র্যাজেক্টরি' বা গতিপথ বদলে যায়। এই পরিস্থিতির মোকাবিলা করা জন্য ভারতীয় দলের অনুশীলনে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ওজনের চামড়ার বল। অল্প বাতাসেও কম ওজনের বলের গতিপথের পরিবর্তন ঘটে। এভাবেই বেশি হাওয়ায় ক্রিকেট বল ধরা রপ্ত করেছে ভারতীয় দল।

টিমমেট
তবে শ্রীধর জানিয়েছেন, সবচেয়ে সুবিধা হয়েছে 'টিমমেট' আসায়। এটি একটি স্লিপ ক্যাচ সিমুলেসলন মেশিন। এই নয়া যন্ত্র স্লিপ ক্যাচের বিভিন্ন পরিস্থিতির নকল করতে পারদর্শী। ফলে অনুশীলনেই এই সকল পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হয়ে যান ভারতীয় ক্রিকেটাররা।

ফলো আপ প্রোগ্রাম
তবে শুধু এই সব অনুশীলনই, সেই সঙ্গে ফিটনেস সংক্রান্ত বিভিন্ন ফলো আপ প্রোগ্রাম যেরকম থাকে, ফিল্ডিং-এর জন্যও বিভিন্ন ক্রিকেটারকে প্রয়োজন মতো ফলো আপ প্রোগ্রাম দেওয়া হয়। ক্রিকেটাররা নিষ্ঠাভরে সেগুলি পালন করেই এতটা উন্নতি ঘটিয়েছেন।


Click it and Unblock the Notifications




















