
ক্রিকেট থেকে ফুটবল, ভারত- নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ টেস্ট থেকে রঞ্জিতে বাংলা-কর্ণাটক সেমিফাইনাল, প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান মাই খেল বাংলার স্পোর্টস লাইভে। দিনভর খেলার দুনিয়ার তাজা খবর জানতে ফলো করুন মাই খেল বাংলা স্পোর্টস লাইভ আপডেট।
রঞ্জি সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলার লিড ২৬২ রানের।
দিনের শেষ ওভার অনুষ্টুপকে ০ রানে আউট করেন রনিত মোরে। যদিও নো বলের কারণে শেষ পর্যন্ত সেই ডেলিভারিটি বাতিল হয়। জীবনদান পেলেন অনুষ্টুপ।
রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে বাংলা ৭২/৪
ইডেনে বাংলা বনাম কর্ণাটক ম্যাচ দেখলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়
#BCCI President @SGanguly99 & CAB President #AvishekDalmiya together watching the #BengalvKarnataka #RanjiTrophy #SF2 at the #EdenGardens today.#BENvKAR#EdenCholo #SupportTeamBengal pic.twitter.com/lPEWGkCQN0
— CABCricket (@CabCricket) March 1, 2020
১৩ রান করে আউট মনোজ তিওয়ারি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৬১/৪। ক্রিজে এলেন অনুষ্টুপ মজুমদার।
কর্ণাটকের হয়ে তিনিটি উইকেটই অভিমন্যু মিথুন নিয়েছেন। কর্ণাটকের হয়ে মিথুনের ৭৮ ম্যাচে ২৮১ উইকেট হয়ে গেল।
দ্বিতীয় ইনিংসে বাংলার শুরুটা একেবারেই ভালো হল না। ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলা দল ৩৬ রান তুলেছে।
আজ কান্তিরাভায় আইএসএলের দ্বিতীয় সেমিতে এটিকে-বেঙ্গালুরু এফসি দ্বৈরথ
কর্ণাটককে ১২২ রানে অলআউট করল বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলার লিড ১৯০ রানের।
সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিলেন ইশান পোড়েল। ৩১৩ রান তাড়া তরতে নেমে কর্ণাটক ১২১/৮
অনুষ্টুপ মজুমদার ১৪৯ রানে অপরাজিত থাকেন।
অন্যদিকে রঞ্জি সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে বাংলা ৩১২ রানে অলআউট হল।
দ্বিতীয় দিন বুমরাহ-শামিরা নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফের ক্রাইস্টচার্চ টেস্টে ভরাডুবি ভারতের।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৯০ রানে ৬ উইকেট হারিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৯৭ রানের।
৮৮ বল খেলে ২৪ রান করে আউট পূজারা। ভারত ৮৪/৫। লিড ৯১ রানের। ক্রিজে এলেন হনুমা বিহারী।
আউট চেতেশ্বর পূজারা। বোল্টের ইন সুইংয়ের সামনে বোল্ড আউট হলেন পূজি।
৯ রান করে ওয়াগনারের বলে আউট হলেন রাহানে। প্রথম ইনিংসে ৭ রান করার পর এবার দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভারতীয় দলের সহঅধিনায়ক ব্যর্থ হলেন।
ভারতের চতুর্থ উইকেটের পতন। আউট অজিঙ্ক রাহানে।
২১ ওভার শেষে ভারত ৫৫/৩। দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৬২ রানের।
এর আগে পৃথ্বী শ ১৪ ও মায়াঙ্ক আগারওয়াল ৩ রান করে আউট হয়েছেন।
ম্যাচের দ্বিতীয় দিন গ্র্যান্ডহোমের বলে এলবিডব্লিউ আউট হয়ে ১৪ রান করে প্য়াভিলিয়েন ফিরলেন। প্রথম ইনিংসে ৩ রান করেছিলেন বিরাট।
নিউজিল্যান্ড সফরে রানের খরা কাটাতে পারলেন না বিরাট কোহলি। প্রথম ইনিংসের পর এবার দ্বিতীয় ইনিংসেও এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরলেন।