ভারতীয় মহিলা ক্রিকেটাররা জিতে নিলেন আইসিসি-২০১৭-র সেরা একাদশে জায়গা। একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে দল দুটিতেই জায়গা পেয়েছেন একতা বিস্ত। অন্যদিকে মিতালী রাজ জায়গা করে নিলেন একদিনের সেরা একাদশে। এদিকে মিতালির ডেপুটি হরমনপ্রীত কৌর জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি একাদশ।
[আরও পড়ুন:সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী, ২০১৭ সাল উত্তরপ্রদেশের যোগীর বছর]
ইংল্যান্ডের হেথার নাইট একদিনের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের ব্যাটন গেছে ওয়েস্ট ইন্ডিজের স্টিফাইনি টেলরের হাতে। আইসিসি- মহিলা বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছিলেন নাইট। তারই স্বীকৃতি স্বরূপ এই অধিনায়কত্বের তাজ তাঁর মাথায় গেছে। টি-টোয়েন্টি সেরা র্যাঙ্কিংয়ে-র থাকার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের টেলর হয়েছেন অধিনায়ক। এইবারই প্রথম আইসিসি- মহিলাদের বর্ষসেরা একাদশের তালিকা বার করল। পুরুষদের ক্রিকেটের সঙ্গে সমতা রাখতে এই সিদ্ধান্ত আইসিসি-র।
একদিনের একাদশে মহিলাদের দলে পাঁচটি দেশের ক্রিকেটাররা জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন দু'জন ক্রিকেটার, ইংল্যান্ডের চারজন ক্রিকেটার, একজন জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড ও দুজন জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে।
[আরও পড়ুন:সুপ্রিম কোর্টের এই রায়গুলি ২০১৭-কে চিরস্মরণীয় করে রাখবে]
ICC Women’s ODI Team of the Year 🙌@Tammy_Beaumont 🏴
— ICC (@ICC) December 21, 2017
M Lanning 🇦🇺@M_Raj03 🇮🇳@AmySatterthwait 🇳🇿@eperryofficial 🇦🇺@Heatherknight55 c 🏴@Sarah_Taylor30 wk 🏴@danevn81 🇿🇦@kappie777🇿🇦
E Bisht 🇮🇳@AlexHartley93 🏴 pic.twitter.com/VCtUQDeIuJ
এদিকে টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্টইন্ডিজের ক্রিকেটাররা। ভারতের একতা বিস্ত একমাত্র একজন ক্রিকেটার যিনি একদিনের দল ও টি-টোয়েন্টি দল দু'দলেই নির্বাচিত হয়েছেন। উত্তরাখন্ডের ৩১ বছরের একতা বিস্ত একদিনের ক্রিকেটে ১৪ নম্বর ক্রমতালিকায় রয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে ১২ নম্বর ক্রমতালিকায় রয়েছেন। ১৯ টি একদিনের ম্যাচে ৩৪ টি উইকেট নিয়েছেন তিনি, আর ৭ টি টি-টোয়েন্টি ম্যাচে ১১ টি উইকেট নিয়েছেন।
ICC Women’s T20I Team of the Year 🙌
— ICC (@ICC) December 21, 2017
B Mooney wk 🇦🇺@Danni_Wyatt 🏴@ImHarmanpreet 🇮🇳@stafanie07 c 🌴@sophdevine77 🇳🇿
D Dottin 🌴@MyNameIs_Hayley 🌴@megan_schutt 🇦🇺@amandajadew 🇦🇺@LTahuhu 🇳🇿
E Bisht 🇮🇳 pic.twitter.com/eiXllr9Rzj