|
নারী দিবসের দিন বিশ্বজয়ের হাতছানি
আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে বিশ্বজয়ের হাতছানি। এই প্রথমবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার আবার চার বারের বিশ্বচ্যাম্পিয়ন। প্রতিপক্ষ অজিদের ফাইনাল খেলার অভিজ্ঞতা প্রচুর। তবে ভারতও কম যায় না। চলতি বছরের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
|
শুভেচ্ছায় কী জানালেন প্রাক্তন অধিনায়ক
২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন মিতালি। রাজের উত্তরসূরিরা এবার বিশ্বকাপ ফাইনালে জয়ের থেকে এক কদম দূরে রয়েছে।দলের এই স্মরণীয় ফাইনালের আগের দিন, টিমকে বার্তা দেবেন না মিতালি রাজ তা কি হয়! হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির জন্য প্রাক্তন অধিনায়ক মিতালির বার্তা, 'কাম অন টিম ইন্ডিয়া। আমরাও পারি, আমরাই পারি!মহিলা ক্রিকেটে এবার আমরাই সেরা দেখিয়ে দেওয়ার সময় এসেছে। ট্রফিটা জিতে ফিরো। শুভেচ্ছা রইল।'
|
শাড়ি পরে মিতালির ব্যাটিং
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে এক বিজ্ঞাপনী ভিডিওতে শাড়ি পড়ে ব্যাটিং করেছেন মিতালি। বিজ্ঞাপনের একটি শটে ক্যাপশন দেওয়া হয়েছে, 'ওরা বলেছিল, নারী হয়ে ওঠো।' দেশের হয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলেছেন। মিতালি প্রথম মহিলা ক্রিকেটার যিনি ওডিআইয়ে ৬ হাজার রান হাঁকান। ২০০এর বেশি ওডিআই খেলেছেন। দেশের হয়ে টেস্টে ১০টি ও টি-২০টি ৮৯ ম্যাচ। সব মিলিয়ে দেশের জার্সিতে ৩০৮ ম্যাচ! বুঝে নিতে অসুবিধে হয় না সব সমালোচনার জবাব দিয়ে ব্যাটেই উত্তর দিয়েছেন। আন্তর্জাতিক মহিলা দিবসের আগে সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়েই যেন বিশ্বকাপ ফাইনালের আগে উইমেন ইন ব্লুকে আলাদা করে চার্জড আপ করলেন মিতালি।


Click it and Unblock the Notifications


















