
৭৬ শতাংশেই রাজ
ভারতীয় মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট ২৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন। তারমধ্যে ২০০টি ম্যাচেই খেলেছেন মিতালী। অর্থাত ভারতের মোট ম্য়াচের ৭৬ শতাংশেরও বেশি ম্য়াচে রাজ করেছেন ভারতের ওয়ানডে অধিনায়িকা।

খেলেননি মাত্র ১৩
১৯৯৯ সালের ২৫ জুন তারিখে ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালীর। তারপর থেকে গত ২০ বছরে ভারত ২১৩টি ওডিআই খেলেছে। এর মধ্যে মিতালিকে ছাড়া দল খেলেছে মাত্র ১৩টি ম্য়াচ।

সর্বোচ্চ রান সংগ্রহকারী
২০০ ওডিআই ম্যাচে মিতালী মোট ৬৬১৩ রান করেছেন। মহিলাদের ক্রিকেটে তাঁর চেয়ে বেশি রান নেই আর কোনও ক্রিকেটারের। এরমধ্যে তাঁর ৭টি শতরান রয়েছে। সেই সঙ্গে আছে অবিশ্বাস্য ৫২টি অর্ধশতরান, যার শেষটি এসেছে এই নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচেই।

দীর্ঘতম কেরিয়ার
শুধু দুর্দান্ত ব্য়াটিং রেকর্ডই নয়, ক্রিকেটের ইতিহাসে মিতালীকে আলাদা স্থান করে নিয়েছেন তাঁর দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে খেলে যাওয়াও। শুক্রবার (১ ফেব্রুয়ারি), তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের বয়স হল ১৯ বছর ২১৯ দিন। মহিলাদের ক্রিকেটে তাঁর চেয়ে দীর্ঘ কেরিয়ার আর কারোর নেই। সার্বিক ক্রিকেটের ইতিহাসেও শুধু তিনজন তাঁর চেয়ে বেশিদিন খেলেছেন - সচিন তেন্ডুলকার, সনৎ জয়সূর্য ও জাভেদ মিয়াদাদ।


Click it and Unblock the Notifications


















