টি২০আই র‌্যাঙ্কিং, কাটা গেল ভারতের পয়েন্ট! এক ম্যাচ খেলেই দারুণ লাভ কুলদীপের, পিছোলেন কোহলি

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের টি২০আই সিরিজ পরাজয়ে প্রভাব পড়ল আইসিসির সাম্প্রতিক টি২০আই র‌্যাঙ্কিংয়ে। কাটা গেল টিম ইন্ডিয়ার ২টি র‌্যাঙ্কিং পয়েন্ট। তবে তারপরেও গলগত তালিকায় দ্বিতীয় স্থানটা ধরে রাখল ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পরেও ১ নম্বরেই থেকে গেল পাকিস্তানও।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টি২০আই সিরিজে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে মাত্র ১টি ম্যাচেই খেলানো হয়েছে। তবে সেই ১ ম্যাচেই তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। হ্যামিল্টনে তৃতীয় টি২০আই-তে, বাকি ভারতীয় বোলাররা যেখানে সবাই ৩৫-এর উপর রান দিয়েছেন, কুলদীপ মাত্র ২৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। এই ১ ম্যাচের পারফরম্যান্সেই ক্রমতালিকায় উন্নতি হয়েছে তাঁর।

একনজরে দেখে নেওযা যাক, নিউজিল্যান্ড-ভারত সিরিজ শেষে সোমবার (১১ ফেব্রুয়ারি) আইসিসির প্রকাশিত তালিকায় কি অদল বদল ঘটল -

কুলদীপ যাদব

কুলদীপ যাদব

সিরিজ শুরুর আগে এই প্রতিভাবান রিস্ট স্পিনার ছিলেন আইসিসির টি২০আই বোলারদের তালিকায় ৩ নম্বরে। এক ম্যাচের পারফরম্যান্স দিয়েই তিনি উঠে এসেছেন ২ নম্বরে। তাঁরক সামনে এখন শুধু আফগান স্পিনার রশিদ খান।

সবচেয়ে উন্নতি

সবচেয়ে উন্নতি

ভারতীয় দলে সবচেয়ে বেশি র‌্যাঙ্কিং-এ উন্নতি ঘটেছে অবশ্য ক্রুণাল পাণ্ডিয়ার। প্রথম ও তৃতীয় ম্য়াচে অনেক বেশি রান দিলেও, দ্বিতীয় ম্যাচে তিনিই ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ব্যাটিং-এর মাথা মুড়িয়ে দিয়েছিলেন। বোলারদের তালিকায় ৩৯ ধাপ এগিয়েছেন তিনি। আপাতত রয়েছেন ৫৮তম স্থানে।

রোহিত শর্মা ও কেএল রাহুল

রোহিত শর্মা ও কেএল রাহুল

বিতর্কে জড়িয়ে এই সিরিজে খেলেননি কেএল রাহুল। এর ফলে তিনি ৩ ধাপ নেমে গিয়েছেন। এর পাশাপাশি ভারতের সহঅধিনায়ক তথা এই সিরিজের অধিনায়ক রোহিত শর্মা ঠিক ৩ ধাপই এগিয়েছেন। ফলে জায়গা বদলা বদলি করে রোহিত ও রাহুল আপাতত রয়েছেন যথাক্রমে সপ্তম ও দশম স্থানে। এছাড়া শিখর ধাওয়ান ১ ধাপ উঠে ১১ নম্বরে রয়েছেন। ব্যাটম্যাদের তালিকায় এখনও ১ নম্বরে পাক ব্যাটসম্য়ান বাবর আজম।

অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা

অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা

ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ছাড়া আর কেউ নেই প্রথম দশে। যুজবেন্দ্র চাহাল ৬ ধাপ পিছিয়ে ১৭তম স্থানে নেমে গিয়েছেন। ভুবনেশ্বর আছেন ঠিক তাঁর পরেই। এই সিরিজে না খেলায় অনেকটা পিছিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যানদের তালিকায় ৪ ধাপ নেমে তিনি আছেন ১৯তম স্থানে।

কিউইদের উত্থান

কিউইদের উত্থান

সবচেয়ে উন্নতি হয়েছে সিরিজের সেরা টিম সেইফার্টের। ৮৭ ধাপ এগিয়ে তিনি কেরি.য়ারের সেরা ৮৩তম স্থানে উঠে এসেছেন। এছাড়া, কিউই ব্যাটস্যানদের মধ্যে অধিনায়ক কেইন উইলিয়ামসন ১ ধাপ এগিয়ে আছেন দ্বাদশ স্থানে, রস টেলর ৭ ধাপ উঠে আছেন ৫১তম স্থানে। বোলারদের তালিকায় এগিয়েছেন অভিজ্ঞ টিম সাউদি। ৭ ধাপ উঠে তিনি রয়েছেন ৩০তম স্থানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 11, 2019, 15:04 [IST]
Other articles published on Feb 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+