২৭ বছর পরে ইংল্যান্ডে কি ফের স্বপ্ন পূরণ হবে পাকিস্তানের? কবে কাদের বিরুদ্ধে নামছেন আমিররা

ইংল্যান্ডের মাটিতে বরাবরই ভালো খেলেন পাকিস্তানি খেলোয়াড়রা। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে একেবারে পিছন থেকে উড়ে এসে কাপ জিতেছিল পাকিস্তান। রূপকথার সেই অধ্যায় আজও পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় দিন। তারপরে ১৯৯৯ সালে সেই ইংল্যান্ডেই সুযোগ এসে গিয়েছিল। ওয়াসিম আক্রমের পাকিস্তান ফের ফাইনালে উঠেছিল। তবে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে নাস্তানাবুদ হয়ে হারতে হয়।

তারপরে আর সেভাবে কাপ জেতার সুযোগ আসেনি। পাকিস্তান দলও এখন অতীতের ছায়ামাত্র। দুর্ধর্ষ ক্রিকেটারদের কেউ আর দলে নেই। নতুন প্রতিভারও অভাব রয়েছে। তা সত্ত্বেও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। সেদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলা যায়। এবারও কী ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে পাকিস্তান?

আগামী বিশ্বকাপে ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যাত্রা শুরু হচ্ছে নটিংহ্যামশায়ারে। তারপরে ভারতের বিরুদ্ধে ম্যাচ ১৬ জুন ম্যাঞ্চেস্টারে। ৫ জুলাই গ্রুপ লিগের শেষ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। একনজরে দেখে নেওয়া যাক পাকিস্তান কবে কোথায় খেলছে।

[আরও পড়ুন:ছয়বার সেমিতে হারা নিউজিল্যান্ড কি ২০১৯ বিশ্বকাপ কাপ জিততে পারবে? কাদের বিরুদ্ধে কবে খেলা কিউয়িদের ]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 27, 2018, 13:29 [IST]
Other articles published on Apr 27, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+