১৯৯২ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ খেলছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবারই কালো ঘোড়া হিসাবে বিশেষজ্ঞরা প্রোটিয়াদের চিহ্নিত করে, আর প্রতিবারই চোকার্স তকমা নিয়ে টুর্নামেন্ট থেকে ফাঁকা হাতে বিদায় নিতে হয়। আগের বছরও দারুণ সম্ভাবনা জাগিয়ে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট থেকে কালি হাতে ফিরে এসেছে। বেশ কয়েকবার সেমিফাইনাল খেললেও পাক অধরাই থেকে গিয়েছে। আগামী বিশ্বকাপই সম্ভবত এবি ডিভিলিয়ার্সের শেষ বিশ্বকাপ। চ্যাম্পিয়ন এই ক্রিকেটার কীভাবে শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখেন সেটা দেখার।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্য ওভালে প্রথম ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে ৫ জুন সাউদাম্পটনে ম্যাচ রয়েছে। এরপরে গ্রুপ লিগের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে। গোটা টুর্নামেন্টে কবে কাদের বিরুদ্ধে প্রোটিয়ারা মাঠে নামছে তা জেনে নেওয়া যাক একনজরে।