
দলকে জেতানোর স্বপ্ন দেখছেন রাবাদা
কোহলিদের বিরুদ্ধে প্রোটিয়া দলে অন্যতম অস্ত্র হতে পারেন পেসার কাগিসো রাবাদা। তিনি বলেছেন, 'ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা কঠিন। অতীতে উপমহাদেশে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো ফল করে দলকে জেতানোর স্বপ্ন দেখছি।'

অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান
এর আগে ২০১৫ সালে প্রোটিয়াদের ভারত সফরে এসেছিলেন রাবাদা। বল হাতে সাফল্যও পান। প্রথম ওডিআইয়ের থ্রিলার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। শেষ ওভারে ধোনিকে আউট করে ৫ রানে ম্যাচ জিতিয়েছিলেন। টেস্টেও ভালো পারফর্ম্যান্স করেন। প্রথম টেস্টের স্মৃতিতে ফিরে গিয়ে রাবাদা বলেছেন, 'ভারতের মাটিতে কন্ডিশন পাল্টে যায়। একারণেই উপমহাদেশে খেলা কঠিন। প্রথম ইনিংসে দুই দলই ২০০ করে তুললেও শেষ ইনিংসে রান তাড়া করতে নেমে আমরা ১০৯ রানে গুটিয়ে গিয়েছিলাম। উপমহাদেশে উইকেটে খেলা অনেক কঠিন। '

শেষ বার দক্ষিণ আফ্রিকার ভারত সফরের ফল
২০১৫ সালে শেষবার ভারত সফরে এসে, টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্য়বধানে। এরপর ৩-২ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নেয় তারা। টেস্ট সিরিজে অবশ্য ০-৩ ব্যবধানে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পর্যুদস্ত হয়েছিল।


Click it and Unblock the Notifications



















