এই দুই দেশকে বিশ্বের সেরা টেস্ট খেলিয়ে দেশ বললেন ভন

ভারত ও অস্ট্রেলিয়াকে বিশ্বের সেরা দুই টেস্ট খেলিয়ে দেশ বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেন ভন।

ভন এক প্রতিক্রিয়ার বলেছেন, 'আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলেছে। এই দুই দলই এখন বিশ্বসেরা সেই নিয়ে কোনও দ্বিধা নেই। '

সেই সঙ্গে আইসিসির ব়্যাঙ্কিং নিয়ে ভন তুলোধনা করলেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড টেস্টে সাম্প্রতিক সময়ে অ্যাওয়ে সিরিজগুলোতে ভালো না খেলেও কীভাবে ক্রমতালিকায় ২ ও চার নম্বরে রয়েছে সেই নিয়ে ভন প্রশ্ন তুলেছেন।

একনজরে টেস্ট ব়্যাঙ্কিং

একনজরে টেস্ট ব়্যাঙ্কিং

শীর্ষে ভারত। দুইয়ে নিউজিল্যান্ড, তিন ও চারে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে ভারতের এবছরটা দারুণ গিয়েছে। চলতি বছরে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় দিয়ে বছর শুরু করেছিল ভারত। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি ও বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট খেলেছে ভারত। সবমিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৭ ম্যাচ খেলে ৭টিতেই জয় লাভ করেছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে রয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার সাফল্য

অস্ট্রেলিয়ার সাফল্য

অন্য়দিকে অস্ট্রেলিয়া বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র করার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট জিতেছে। এরপর বিশ্বকাপ পরবর্তী সময় ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজ ড্র করে ট্রফি ধরে রেখেছে। এর পর ঘরের মাঠে পাকিস্তানকে ২ টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 25, 2019, 18:49 [IST]
Other articles published on Dec 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+