দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাঞ্চের আগে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত

ஐபிஎல் கேப்டன்கள் சந்திப்பின் போது நடந்த காமெடி வீடியோ

সিরিজের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে শুরুটা ভালো হল না ভারতের। রাঁচিতে লাঞ্চের আগেই তিন উইকেট খুইয়ে ব্যাকফুটে শাস্ত্রীর ছাত্ররা। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৭১ রান। প্যাভিলিয়নে একে একে ফিরেছেন মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, ও বিরাট কোহলি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৩৮) ও অজিঙ্কা রাহানে (১১)।

রাঁচিতে টসে জিতে বড় রান করার লক্ষ্যে মাঠে নামলেও বিশেষ সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। বরং আহত বাঘের মত তাঁদের দিকে তেড়ে এসেছেন প্রোটিয়া বোলাররা। চলতি সিরিজে সেভাবে দাগ কাটতে না পারলেও আজ বল হাতে প্রথম সেশনে আগুন ঝরান কাগিসো রাবাডা। তাঁর বলেই ভারত তাদের প্রথম দুই উইকেট হারায়। পরপর দুই ম্যাচে সেঞ্চুরির পর রাঁচিতে প্রথম ইনিংসে ব্যর্থ হলেন মায়াঙ্ক আগরওয়াল। ইনিংসের পঞ্চম ওভারে রাবাডার বলে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরলেন তিনি।

এদিকে তিন নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি চেতেশ্বর পূজারা। তিনিও আউট হন রাবাদার বলে। এবারও সেই ইনসুইং বল ফাদে ফেলে তাঁকে। প্যাড ও ব্যাটের মাঝে থাকা গ্যাপের সমস্যা কাটিয়েই উঠতে পারছেন না। সেই সমস্যার জেরেই ম্যাচের প্রথম এক ঘণ্টা যেতে না যেতেই দ্বিতীয় উইকেটও খুয়িয়ে বসে ভারত।

পূজারা আউট হতেই মাঠে নামেন অধিনায়ক কোহলি। পিচে নামতেই কোহলিকে বাউন্সার দিয়ে স্বাগত জানান কাগিসো রাবাডা। তবে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ভারতের হাল ধরেন দুই টেস্ট পুরানো ওপেনার রোহিত ও বিরাট। মাঝে অবশ্য আশঙ্কা দেখা দিয়েছিল রোহিতকে খোয়ানোর। রাবাদার বলে এলবিডাব্লু হন রোহিত। তবে সঙ্গে সঙ্গে রিভইউ নেন হিটম্যান। দেখা যায় ব্যাটের ভিতরের কানায় লেগে বল লাগে রোহিতের প্যাডে। বেঁচে যান তিনি। তবে রোহিতকে ডিআরএস বাঁচালেও বিরাট পার পান নি। আনরিখ নর্টজের বলে এলবিডাব্লু হলে রিভিউ চান কোহলি। তবে আম্পায়ারস কল হওয়ায় তাঁকে ফিরতে হয়। ফেরার আগে করেন ১২ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, October 19, 2019, 11:54 [IST]
Other articles published on Oct 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+