
একনজরে রোহিতের পারফর্ম্যান্স
সিরিজের তৃতীয় টেস্ট তথা রাঁচিতে ২১২ রানের ইনিংস খেলেন হিটম্যান। এর আগে ভাইজ্যাক টেস্টে দুই ইনিংসে জোড়া শতরান। প্রথম ইনিংসে ১৭৬ রান হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান হাঁকিয়েছিলেন রোহিত। সিরিজে মাত্র একবারই শতরানের ইনিংসের নীচে থামেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪ রান করে আউট হয়েছিলেন। এটা বাদ দিলে টেস্ট ওপেনার হিসেবে লেটার মার্কসের বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন হিটম্যান।

চোখ ধাঁধানো এই ইনিংস কাকে উৎসর্গ করলেন রোহিত
সিরিজ সেরা হয়ে রোহিত বলেছেন, 'কোচ-অধিনায়ককে সিরিজ সেরার এই পুরস্কার উৎসর্গ করতে চাইব। ওপেনিংয়ে আমায় সুযোগ করে দেওয়ার জন্য ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ জানাব। সেই সঙ্গে কোচ ও অধিনায়ক আমার উপর আস্থা রাখায় তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। এই ইনিংসগুলি টেস্ট ওপেনার হিসেবে আমায় আত্মবিশ্বাসী করে তুলবে।

ভারতের পারফর্ম্য়ান্স
রোহিতের ব্যাটে তৃতীয় টেস্টে বড় রান তুলে ২০২ রানে ম্যাচ জিতেছে ভারত। যেখানে হিটম্যানের ২১২ রানের ইনিংসের সুবাদে ৪৯৭ রান তোলে ভারতীয় দল। রাঁচি টেস্ট জিতে নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩-০ সিরিজ হোয়াইটওয়াশ করল কোহলিরা।


Click it and Unblock the Notifications



















