
ভারত বনাম নিউজিল্য়ান্ড, ২০১৭
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডে ভারত ৫৩ রানে জয় পেয়েছিল। রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৪০ রানে জিতে সিরিজে ফিরে আসে কিউইরা। এরপর তিরুবন্তপুরমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে (৮ ওভারের) ৬ রানে জিতে সিরিজ ২-১ ফলে জেতে ভারত।

ভারত বনাম শ্রীলঙ্কা, ২০১৭
ভারতে সফরে এসেছিল শ্রীলঙ্কা। ৩টি টি২০আই ম্যাচেই তাদের পর্যুদস্ত করেছিল ভারতের তরুণ দল। বিশেষ করে ইন্ডোরে দ্বিতীয় ম্য়াচে রোহিত শর্মার ৪৩ বলে ১১৮ রানের দৌলতে ভারত ২৬০ রানের ইনিংস গড়েছিল। শ্রীলঙ্কা ১৭২-এর বেশি এগোতে পারেনি।

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ২০১৮
চলতি বছরের শুরুতেই ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। টেস্ট সিরিজ জিততে না পারলেও টি২০ সিরিজ কিন্তু জিতে নিয়েছিল ভারত। জোহানেসবার্গে ৫ উইকেটে ২০৩ রান তুলে ২৮ রানে জয় দিয়ে শুরু করেছিল ভারত। এরপর সেঞ্চুরিয়নে অবশ্য ৬ উইকেটে হার স্বীকার করতে হয় বিরাট-বাহিনীকে। এরপর কেপ টাউনে ৭ রানে সিরিজ দখলে নিয়েছিল ভারত।

নিদহাস ট্রফি (ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা), ২০১৮
এরপর রোহিত শর্মার নেতত্বে ভারত গিয়েছিল শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস ট্রফি খেলতে। গ্রুপ ম্যাচে ২বার করে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১৬৮ রান তাড়া করে শেষ দিকে চাপে পড়ে গিয়েছিল ভারত। দীনেশ কার্তিক ৮ বলে ২৯ রান করে ভারতকে জেতান।

আয়ারল্যান্ড বনাম ভারত, ২০১৮
ইংল্যান্ড সফর শুরুর আগে ২ টি২০ ম্যাচের সিরিজ খেলকতে আয়ারল্যান্ড গিয়েছিল ভারতীয় দল। প্রত্য়াশা মতোই কর্তৃত্ব নিয়ে দুটি ম্যাচই জিতেছিল ভারত। প্রথম ম্যাচে ৫ উইকেটে ২০৮ তুলে জেতে ৭৫ রানে, আর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে ২১৩ তুলে আয়ারল্যান্ড ইনিংস ১৩ ওভারের মধ্যেই ৭০ রান গুটিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ড বনাম ভারত, ২০১৮
ইংল্যান্ড সফরে ভারত টেস্ট ও একদিনের ম্যাচে হারলেও ২-১ ফলে জিতে নিয়েছিল টি২০ সিরিজ। ম্যাঞ্চেস্টারে প্রথম ম্যাচে ভারত জেতে ৮ উইকেটে। পরের ম্যাচে কার্ডিফে ৫উইকেটে হারতে হয়েছিল বিরাটদের। কিন্তু ব্রিস্টলে ইংল্যান্ডের ১৯৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে তারা জেতে ৭ উইকেটে।

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ
এই প্রথম কোনও টি২০ সিরিজে বাদ পড়েন এমএস ধোনি। বিশ্রামে ছিলেন বিরাটও। কিন্তু তাঁদের ছাড়াই ভারতের তরুণ দলকে নিয়ে রোহিত শর্মা একপেশেভাবে ৩-০ ফলে সিরিজ জেতেন।


Click it and Unblock the Notifications




















