টানটান ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

টানটান উত্তেজনাপূর্ণ ম্য়াচে নিউজিল্যান্ডকে মাত্র ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। অপ্রতিরোধ্য হয়ে উঠলেন হরমনপ্রীত কৌররা। ১৬ বছরের শাফালি বর্মার দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের চমকপ্রদ পারফরম্যান্সের সৌজন্যে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ওমেন ইন ব্লু।

ফের টসে হার

ফের টসে হার

মেলবোর্নের জংশন ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র অন্তর্গত, নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিনও টসে হেরে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। টিম ইন্ডিয়াকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।

দুর্দান্ত শাফালি

দুর্দান্ত শাফালি

ব্যাট করতে নেমে শুরুতেই অভিজ্ঞ স্মৃতি মান্ধানাকে (১১) হারায় ভারত। এরপর উইকেটরক্ষক তানিয়া ভাটিয়ার সঙ্গে ১৬ বছরের ওপেনার শাফালি বর্মার ৫১ রানের পার্টনারশিপ হয়। ২৫ বলে ২৩ রান করে আউট হন তানিয়া। অভিজ্ঞ জেমেইমা রডরিগেজ (১০), হরমনপ্রীত কৌর (১) ও দীপ্তি শর্মা (৮) এদিন পিচে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৬ রান করে সাজঘরে ফিরে যান ভেদা কৃষ্ণমূর্তিও। তবে ৩৪ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলকে আবারও দিশা দেখান ওপেনার শাফালি। ৩৪ বলে ৪৬ রান করে আউট হন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কা আসে তাঁর ইনিংস থেকে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন রোসমারি মেইর ও আমেলিয়া কের।

নিউজিল্যান্ডের জবাব

ভারতের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ১২ রান তোলেন নিউজিল্যান্ডের ওপেনাররা। তবে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। ৩০ রানে দ্বিতীয় ও ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। ৭৭ রানে ৪, ৯০ রানে ৫ ও ১২৯ রানে ৬ উইকেট হারায় কিউয়ি শিবির। উইকেট হারিয়েও ম্যাচে লড়াই অব্যাহত রাখে নিউজিল্যান্ড। শেষ বল পর্যন্ত গড়ায় খেলা।

ভারতের বোলিং পারফরম্যান্স

ভারতের বোলিং পারফরম্যান্স

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট পাঁচ জন বোলারকে ব্যবহার করেছেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রত্যেকে ১টি করে উইকেট পেয়েছেন। দীপ্তি শর্মা, শিখা পান্ডে, রাজেশ্বরী গায়েকোয়াড়, পুনম যাদব ও রাধা যাদব রয়েছেন সেই তালিকায়। ১৬ বছরের ওপেনার শাফালি বর্মাকে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে।

পয়েন্টস টেবিল

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র শীর্ষ স্থানে রয়েছে ভারত। একই সঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে ওমেন ইন ব্লু। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বর স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের পরবর্তী গ্রুপ ম্যাচ খেলবেন হরমনপ্রীত কৌররা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 27, 2020, 13:07 [IST]
Other articles published on Feb 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+