
নিউজিল্যান্ড সফরের আগে
নিউজিল্যান্ড সফরের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৭টি ম্যাচ খেলেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ করেছিল টিম বিরাট কোহলি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশেরও একই হাল করেছিল ভারতীয় ক্রিকেট দল। ৭ ম্যাচে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছিল টিম ইন্ডিয়া।

এই সিরিজের আগে নিউজিল্যান্ডের অবস্থান
ভারতের বিরুদ্ধে মোকাবিলায় নামার আগে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন কেন উইলিয়ামসনরা। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছিল নিউজিল্যান্ড।

ভারতের স্থান অপরিবর্তিত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজ হোয়াইটওয়াশের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে ৯ ম্যাচে ৩৬০ পয়েন্টে অবস্থান করছে টিম বিরাট কোহলি। তবে এই সিরিজ জিতে তালিকায় তিন ধাপ উঠে এসেছে নিউজিল্য়ান্ড। ৭ ম্যাচে ১৮০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন কেন উইলিয়ামসনরা।

তালিকায় কে কোথায়
অ্যাসেজ ধরে ১০টি ম্যাচ খেলে ২৯৬ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচ খেলে ১৪৬ পয়েন্ট নিয়ে তালিকার চতু্র্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। ৫ ম্যাচ খেলে ১৪০ পয়েন্টে অবস্থান করা পাকিস্তানের স্থান তালিকার পঞ্চমে।


Click it and Unblock the Notifications



















