বিরাটের গুড বুকে ঋষভ, রাহানেরও পাশে টিম ইন্ডিয়ার অধিনায়ক

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে টেস্ট ম্যাচ হারে ভারত। হারের জন্য টিম ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয়কেই কাঠগড়ায় তোলা হচ্ছে। বিশেষ ভাবে নিশানা করা হচ্ছে দলের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ ও ডেপুটি অজিঙ্ক রাহানেকে। যদিও তাঁদের পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। কিন্তু কেন, তা বুঝতেই পারছেন না ক্রিকেট প্রেমীরা।

কেন ঋদ্ধিমানের পরিবর্তে ঋষভ?

কেন ঋদ্ধিমানের পরিবর্তে ঋষভ?

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ব্যাট হাতে খুব একটা সাড়া জাগাতে না পারলেও, উইকেটরক্ষকের দস্তানা হাতে কামাল করেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। এমন কিছু অবিশ্বাস্য ক্যাচ নেন যে তাঁকে বিশ্বের সেরা উইকেটরক্ষক হিসেবে দেখতে শুরু করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তা মেনেও নেন টিন ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টেই ঋদ্ধিকে বসিয়ে 'আউট অফ ফর্ম' ঋষভ পন্থকে কেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হল, তা বুঝেই পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা।

ঋষভের ব্যর্থতা

ঋষভের ব্যর্থতা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল ঋষভ পন্থকে। ব্যর্থ হয়েছিলেন তরুণ তারকা। এরপর দেশের মাটিতে একের পর এক সীমিত ওভারের ম্যাচেও ব্যাট ও উইকেটরক্ষকের দস্তানা হাতে পন্থের ব্যর্থতা ক্রিকেট প্রেমীদের চোখে পড়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে ৬০ রানের বেশি করতে পারেননি ঋষভ।

কেন সুযোগ

কেন সুযোগ

ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে টেস্টে শতরান রয়েছে ঋষভ পন্থের। সেই অ্যাওয়ে ফ্যাক্টর এবং একই সঙ্গে ব্যাটিং-এ ঋদ্ধিমান সাহার থেকে এগিয়ে থাকার দোহাই দিয়ে ঋষভ পন্থকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে সুযোগ দেওয়া হয়েছে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে।

কী বললেন বিরাট

কী বললেন বিরাট

ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে টেস্ট হারের পর টিম ইন্ডিয়ায় ঋষভ পন্থের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও সমালোচনা দূরে সরিয়ে দলের তরুণ তারকার পাশেই দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, নিউজিল্যান্ডের মাটিতে গোটা দল ব্যর্থ হয়েছে। ঋষভকে একা দোষ দিয়ে কী লাভ। তাছাড়া ঋষভ এই জায়গা অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রাহানের পাশে বিরাট

রাহানের পাশে বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই ব্যাট হাতে কার্যত ব্যর্থ অজিঙ্ক রাহানের পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। বলেছেন, একটা কিংবা দুটো ম্যাচের ব্যর্থতা দিয়ে কোনও কিছু বিচার করা যায়। ভারতকে বিশ্বের এক নম্বর টেস্ট দল বানাতে রাহানের অবদান অনস্বীকার্য বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 2, 2020, 16:07 [IST]
Other articles published on Mar 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+