
ভারতের হার
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হার হজম করতে হয়েছিল ভারতকে। ক্রাইস্টচার্চ টেস্টও ৭ উইকেটে হেরে যায় বিরাট কোহলি শিবির। মাত্র তিন দিনে শেষ হয়ে যায় ম্যাচ। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে-র পর টেস্টেও হোয়াইটওয়াশ হজম করতে হল ভারতকে।

বিরাটের উচ্ছ্বাস
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রান করেন বিরাট কোহলি। ২৪২ রানে অল আউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসেও ১৪-র বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। ১২৪ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। এই ব্যর্থতার আক্ষেপ মাঠেই জানান দিয়ে ফেলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হলে, তাঁকে কূটক্তি করার পাশাপাশি মাঠে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। মাঠের দর্শকদেরও কিছু বলতে শোনা যায় বিরাট কোহলিকে।
— faceplatter49 (@faceplatter49) February 29, 2020 |
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বিরাট কোহলির এই উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিম ইন্ডিয়ার অধিনায়কের এই অ্যানিমেটেড সেলিব্রেশন নিয়ে বিভিন্ন ধরনের মিমও তৈরি হয়েছে।

মেজাজ হারালেন বিরাট
ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হওয়ার পর বিরাট কোহলিকে ওই উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। মাঠে টিম ইন্ডিয়ার অধিনায়কের এই আচরণ আদৌ ক্রিকেটীয় সুলভ কিনা, সে প্রশ্নও করেন ওই সাংবাদিক। তা শুনেই মেজাজ হারিয়ে ফেলেন বিরাট কোহলি। পাল্টা হিসেবে সাংবাদিককে তিনি বলেন যে কী হয়েছে সেটা তাঁর জেনে আসা উচিত এবং ভবিষ্যতে আরও ভালো প্রশ্ন করা উচিত। বিরাটের কথায়, কেউ যদি মনে করেন যে এধরনের প্রশ্ন করে বিতর্ক তৈরি করবেন, তবে তিনি ভুল করছেন। কারণ এ ব্যাপারে ম্যাচ রেফারির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও দাবি টিম ইন্ডিয়ার অধিনায়কের।

এমনটা নতুন নয়
২০১৮ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ হারে ভারত। এরপর সাংবাদিকের এক প্রশ্নের উত্তরেও মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি। সাংবাদিকের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিয়েছিলেন তিনি।


Click it and Unblock the Notifications


















