
সর্বোচ্চ রান
ছোট্ট সিরিজে মাত্র দুটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আর তার মধ্যেই দেখা গিয়েছএ তাঁর বিধ্বংসী খেলার ঝলক। ব্রিসবেনে বড় রান তাড়া করতে নেমে মাত্র ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মেরেছিলেন ১০টি চার ও ২টি ছয়। সিডনিতে শেষ ম্যাচেও তিনি একটি চমৎকার টি২০ ইনিংস উপহার দিয়েছেন। ২১ বলে করেছেন ৪১ রান। সব মিলিয়ে তিনি ১১৭ রান করে সিরিজে সর্বোচ্চ রানাধিকারী হয়েছেন। স্ট্রাইক রেট, ১৮২.৮১। তাঁকেই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও দেওয়া হয়েছে।

সেরা ব্যাটিং গড়
ব্রিসবেনে বেশ কয়েকদিন বাদে ভারতের হয়ে টি২০ ক্রিকেট খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৮ বল খেলে ৪ রান করেন। কিন্তু তৃতীয় ম্যাচে ৪১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে তিনি ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মেরেছেন ৪টি ৪ ও ২টি ছয়। আর সিরিজ শেষে দেখা যাচ্ছে দুই দল মিলিয়ে সেরা ব্যাটিং গড় তাঁরই, ৬৫.০০।

সর্বোচ্চ উইকেট
এটিই ছিল হার্দিক পাণ্ডিয়ার দাদা ক্রুণাল পাণ্ডিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ। প্রথম ম্যাচে তিনি ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন। কোনও উইকেট পাননি। চাহালকে বসিয়ে তাঁকে খেলানোর জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনাও হয়েছিল। মেলবোর্নে বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচের কোনও ফলাফল না হলেও ম্য়াক্সওয়েলকে আউট করেন তিনি। বাঁহাতি স্পিনার অবশ্য তাঁর সেরা বোলিং প্রদর্শন করেছেন সিডনিতে শেষ ম্যাচে। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। যা অস্ট্রেলিয়ার মাটিতে টি২০আই-তে কোনও স্পিনারের সেরা বোলিং। সব মিলিয়ে সিরিজে তিনি ৫ উইকেট নিয়েছেন। যা সিরিজের সর্বোচ্চ।

সেরা ইকোনমি রেট
টি২০ সিরিজের কৃপণত বোলার ছিলেন ভারতের কুলদীপ যাদব ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। দুজনেই ওভার প্রতি মাত্র্র ৫.৫ রান করে দিয়েছেন। কুলদীপ ১২ ওভার বল করে মাত্র ৬৬ রান দিয়েছেন, উইকেট নিয়েছেন ৪টি। বোলিং গড় ১৬.৫০। অস্ট্রেলিয় বোলি আক্রমণে একমাত্র ভাল করেছেন জাম্পা। ৮ ওভাহাত ঘুরিয়ে তিনি মাত্র ৪৪ রান দিয়েছেন, উইকেট নিয়েছেন ৩টি। তাঁর বোলিং গড় ১৪.৬৬।


Click it and Unblock the Notifications




















