
ভারতীয় দলের খবর
কেএল রাহুল একেবারেই ফর্মে নেই। তাই ভারতীয় ব্যাটিং লাইনআপে অদল বদল ঘটতে পারে। ইংল্যান্ড সফরের প্রথম টি২০ ম্যাচে রাহুল ম্যাঞ্চেস্টারে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন। তারপর থেকে মনিষ পাণ্ডেকে বসিয়ে ও বিরাট কোহিকে চার নম্বরে নামিয়ে এনে ভারত ধারাবাহিকভাবে তাঁকে ৩ নম্বরে খেলিয়ে গিয়েছেন। কিন্তু, গত ৬ ম্যাচে তিনি একবারও ৩০ রানের গন্ডিই পার করতে পারেননি। তবে রাহুলকে বাদ দেওয়া হবে না ব্যাটিং অর্ডারে নামিয়ে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজমেন্টকে, কারণ তিনি কিন্তু ভারতের টেস্ট দলেরও টপ অর্ডারের অংশ।

ভারতের বোলিং কম্বিনেশন
ব্রিসবেনের পিচে ঘাস ছিল। সেখানে ৪ ওভারে শুধু ৫৫ রানই দেননি ক্রুণাল, একটিও উইকেটও দখল করতে পারেননি। তাঁর ৪ ওভারে ৬টি ছয় মেরেছিলেন অস্ট্রেলিয়রা। এমসিজির পিচও যদি গাব্বার মতো হয়, সেক্ষেত্রে অবশ্যই দলে আসবেন যুজবেন্দ্র চাহাল।

অস্ট্রেলিয়া দলের খবর
ব্রিসবেনে একমাত্র স্পিনার হিসাবে অ্যাডাম জাম্পাকে খেলানোর স্ট্র্যাটেজি খেটে গিয়েছে। তার সঙ্গে অস্ট্রেলিয়দের অনবদ্য ফিল্ডিং-ই প্রথম ম্যাচে দুই দলের মধ্যে তফাত গড়ে দিয়েছিল। সিরিজ শুরুর আগে অন্তত সীমি ওভারের ক্রিকেটে সব বিভাগেই অস্ট্রেলিয়ার এই দলের থেকে ভারত এগিয়ে আছে বলে মনে করা হচ্ছিল। গত ৪৮ ঘন্টায় সবচাই পাল্টে গিয়েছে। মেলবোর্নে ভারতকে মোকাবিলা করতে হবে নতুন করে আত্মবিশ্বাস পাওয়া অজিদের।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেরি, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জেসন বেহরনডর্ফ, বিলি স্ট্যানলেক এবং ডার্সি শর্ট।

কখন কোথায় দেখবেন?
শুক্রবার (২৩ নভেম্বর) ভারতীয় সময় দুপুর ১টা ২০ মিনিট থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। আর যাঁদের টিভির সামনে থাকার উপায় নেই তাঁরা ম্যাচের টসের সময়, ইনিংস বিরতিতে ও ম্যাচ শেষে খেলার আপডেট পাবেন মাইখেল বেঙ্গলিতে।


Click it and Unblock the Notifications




















